বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা *** সরকার এই অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন চায়: মীর শাহে আলম

চিলিকে হারিয়ে আর্জেন্টিনার পুরনো প্রতিশোধ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০১৬ কোপা আমেরিকার ফাইনালে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে চিলির বিপক্ষে টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। ওই হারের পর হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন লিওনেল মেসি। যদিও পরবর্তীতে অবসর ভেঙে ২০২১ সালে কোপা এবং পরের বছর কাতার বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেন তিনি। তারপরও এই স্টেডিয়ামটি যেন আর্জেন্টাইনদের কাছে দুঃস্বপ্নের। অবশেষে এবার সেই স্টেডিয়ামেই চিলিয়ে হারিয়ে পুরনো প্রতিশোধ নিল লিওনেল স্কালোনির শিষ্যরা। একইসঙ্গে নিশ্চিত করেছে নকআউট পর্ব।

বুধবার (২৬শে জুন) চিলির বিপক্ষে মাঠে নেমে ১-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। আলবিসেলেস্তারা হয়ে একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ।

এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলে ছিল আর্জেন্টিনার। তবে সংঘবদ্ধ আক্রমণ করতে পারেনি দলটি। খেলার ২২ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন হুলিয়ান আলভারেজ। কিন্তু চিলির গোলরক্ষক ব্রাভোকে ফাঁকি দিতে পারেননি তিনি।

আরো পড়ুন: ফুটপাত থেকে জার্সি কিনলেন নেইমার

ম্যাচের ৩০ মিনিটের সময় আরো একটি সুযোগ পেয়েছিলেন নিকো গঞ্জালেজ। কিন্তু এবার তার দেওয়া হেড ঠেকিয়ে দেন চিলির গোলরক্ষক। ম্যাচের ৩৫ মিনিটে ডি পলের বাড়ানো বলে ডি-বক্সের বেশ খানিকটা দূর থেকে মেসির দ্রুতগতির শট একটুর জন্য জালের দেখা পায়নি। পরে বাকি সময়ে আর তেমন কোনো আক্রমণ না হওয়ায় দু’দলকে গোল শূন্যতেই বিরতিতে যেতে হয়।

বিরতি শেষে আবারও আক্রমণ বাড়ায় আর্জেন্টিনা। কিন্তু কোনোভাবেই গোলের দেখা পাচ্ছিল না দলটি। ম্যাচের ৬১ মিনিটে গোলের আরো একটি সুবর্ণ সুযোগ পায় আর্জেন্টিনা। তবে তা কাজে লাগাতে পারেনি দলটি। বাঁ-দিক থেকে নিকো গঞ্জালেজের বাঁ-পায়ের জোরালো শট ব্রাভোর হাতস্পর্শ করে গোলপোস্টে লাগে।

খেলার ৭২ মিনিটে চিলি সুযোগ পেলেও তা সফল হতে দেননি আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। একই ঘটনার পুনরাবৃত্তি ম্যাচের ৭৫ মিনিটে। এবারও চিলির সামনে বাধা হয়ে দাঁড়ান এমি।

ম্যাচের ৮৭ মিনিটে মেসির কর্নার থেকে কাঙ্ক্ষিত সেই গোল করেন লাউতারো মার্টিনেজ। তার গোলের সুবাদে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তারা।

এসি/ আই.কে.জে/

আর্জেন্টিনা চিলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায়

🕒 প্রকাশ: ০৮:১৬ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির

🕒 প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে

🕒 প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250