রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার *** জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে *** দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি *** জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা *** ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা *** দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি *** পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের

একদিনে ৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় বঙ্গবন্ধু সেতুতে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৫ পূর্বাহ্ন, ১৫ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। এতে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েই চলছে যানবাহনের সংখ্যা। ফলে বঙ্গবন্ধু সেতুতে বাড়ছে টোল আদায়ের পরিমাণও। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার (১৪ই জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়। এসব যানবাহন থেকে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ।

আরো পড়ুন: বেনজীরের সাভানা পার্ক খুলছে আজ

শনিবার (১৫ই জুন) সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার রাত ১২টা পর্যন্ত টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব অংশে ৩৩ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয় ২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা এবং সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ২০ হাজার ৬৮৩টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।

এদিকে মহাসড়কে যানজট নিরসনে বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য ৪টি অতিরিক্ত বুথ স্থাপন করা হয়েছে।

এসি/


টোল আদায় বঙ্গবন্ধু সেতু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250