শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

উপমহাদেশের স্বাধিকার আন্দোলনে কীর্তনের প্রভাব

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

রবিউল হক

উপমহাদেশে স্বাধিকার আন্দোলনে কীর্তনের প্রভাব রয়েছে। স্বদেশী গানের বেশিরভাগ ছিল কীর্তনাঙ্গের। উপমহাদেশে ইংরেজ শাসনামলে লর্ড কিংসফোর্ডকে হত্যার ষড়যন্ত্রের দায়ে ক্ষুদিরাম ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছিল। ক্ষুদিরামের অসীম সাহসিকতা ও বীরত্বের  বহিঃপ্রকাশ ঘটেছে নিম্নোক্ত গানে-

‘একবার বিদায় দে মা ঘুরে আসি,

হাসি হাসি পড়বো ফাঁসি 

দেখবে ভারতবাসী/ জগৎবাসী’।।

এ গানের মধ্যে যে আকুল আবেদন রয়েছে তা মূলত কীর্তনাঙ্গের সুরের প্রভাবের কারণেই। যদিও কীর্তন গান ভক্তিমূলক বাণীর প্রকাশে বহুল প্রচলিত। কিন্তু এ ধারা থেকে বের হয়ে মুকুন্দ দাস স্বাধিকার ও বিপ্লবের ধারায় গান রচনা করেন। উদাহরণস্বরূপ-

‘আয়রে বাঙালি আয় সেজে আয়

আয় লেগে যাই দেশের কাজে,

দেখাই জগতে এ ভেতো বাঙালি

দাঁড়াইতে জানে বীর সমাজে’।

অথবা- 

‘আমি দশহাজার প্রাণ যদি পেতাম

তবে ফিরিঙ্গি বণিকের গৌরব রবি

অতল তলে ডুবিয়ে দিতাম’।।

অথবা দ্রুত দাদরা তালে গীত-

‘বান এনেছে মরা গাঙে

খুলতে হবে নাও

তোমরা এখনো ঘুমাও’।

এছাড়া বাংলা সাহিত্যের পঞ্চকবিদের মধ্যে অন্যতম রজনীকান্ত সেনের গানে স্বদেশী দ্রব্য গ্রহণ ও বিদেশী দ্রব্য বর্জনের উদাত্ত আহবান লক্ষ্য করা যায় নিম্নোক্ত গানে-

‘মায়ের দেওয়া মোটা কাপড়

মাথায় তুলে নে রে ভাই

দীন দুঃখিনি মা যে তোদের 

তার বেশি আর সাধ্য নাই’।।

আরো পড়ুন : বইমেলায় রণজিৎ সরকারের দুইটি বই

একজন ব্রিটিশ শাসকের বর্বরতার উল্লেখ পাওয়া যায় যেখানে সেই শাসকের চরিত্র তুলে ধরা হয়েছে। গানটির নমুনা নিম্নরূপ-

‘দেখে এলাম কলকাতায় কার্জন পার্কের অনশন মেলায়

সেথায় মাথা প্রতি দশটাকা নাম লিখলেই পাওয়া যায়

ধনীদের পা চাটা কুকুর সেথা জমেছে প্রচুর

নাম অনশন কীর্তন গাইছে সুমধুর

ঐ মার্কসবাদীদের কুৎসা কীর্তন কী সুমধুর শোনা যায়’।।

স্বাধিকার আন্দোলনে মুকুন্দ দাসের কীর্তনের ব্যাপক প্রভাব ছিল বলেই তার কীর্তনের সুর বেশ জনপ্রিয় হয়েছিল। তার রচিত ছাত্রজাগরণের গান ও ভোটের গানে কীর্তনের প্রভাব লক্ষ্যণীয়। যেমন-

‘চলরে জোয়ান একসাথে

দেশের বর্তমান ভবিষ্যত কাঁধে পরিয়ে বিভেদের ফাঁদে

প্রগতির স্রোত বালির বাঁধে পারি কি ঠেকাতে?

অপর গানে নির্বাচনী ভোট সম্পর্কে ঈঙ্গিত লক্ষ্য করা যায়-

‘এলো নির্বাচন হুঁশিয়ার ভাই দেশের বন্ধুগণ

নীতি ছাড়া পকেটমার সে তা পাইবা অনেক জন’।

উপরোক্ত গানগুলোয় কীর্তনের প্রভাব রয়েছে এবং তাতে স্বাধিকার আন্দোলন ও বিদ্রোহের ছাপ সুস্পষ্ট।

তথ্যসূত্র

১. ড. মৃদুলকান্তি চক্রবর্তী, ভাষা ও দেশের গান, অনুপম প্রকাশনী, ঢাকা ২০০৫

২. খগেশ কিরণ তালুকদার, নিবারণ পণ্ডিত, বাংলা একাডেমি, ঢাকা ১৯৯০

৩. ড. সাইম রানা, বাংলাদেশে গণসংগীত: বিষয় ও সুরবৈচিত্র্য, বাংলা একাডেমি, ঢাকা

এস/ আই.কে.জে/ 


কীর্তন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250