সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও পর্যটকমুখর রাঙামাটি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৮ পূর্বাহ্ন, ৯ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ২৪ দিন রাঙামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা শেষে গত ১লা নভেম্বর থেকে তুলে নেওয়া হয় বিধি-নিষেধ। এরপর ধীরে ধীরে পর্যটকরমুখর হয়ে উঠছে রাঙামাটি। ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর প্রথমদিকে খুব বেশি পর্যটকের দেখা না মিললেও সময়ের ব্যবধানে ধীরে ধীরে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

সরেজমিনে রাঙামাটির পর্যটন আইকন ঝুলন্ত সেতুতে গিয়ে দেখা যায়, দলে দলে পর্যটকরা ঝুলন্ত সেতুতে ঢুকছে। কেউ সপরিবারে আবার কেউ বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অনেকেই হ্রদের স্বচ্ছ নীলাভ জলে ট্যুরিস্ট বোটে ঘুরে বেড়াচ্ছেন। অনেকেই সুবলংয়ের সৌন্দর্য উপভোগ করতে গেছেন।

জামালপুর থেকে ঘুরতে আসা ফারজানা আক্তার গণমাধ্যমকে বলেন, সকালে বোটে সুবলং গিয়েছি। সুবলংয়ে যাওয়া-আসার পথে হ্রদের দুই পাশের পাহাড়ের সৌন্দর্য খুব ভালো লেগেছে। সুবলং ঘুরে এসে এখন ঝুলন্ত সেতুতে এসেছেন। প্রকৃতির সৌন্দর্য দেখে বিমোহিত।

আরো পড়ুন : রাঙ্গামাটির কোথায় যাবেন, কী দেখবেন?

আরেক পর্যটক জামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, শুনেছিলাম রাঙামাটির পরিস্থিতি ভালো না, কিন্তু এসে দেখছি কোনো সমস্যা নেই। চারদিকে সবাই ঘুরে বেড়াচ্ছে, কোনো সমস্যা ছাড়াই পর্যটকরা ঘুরতে-ফিরতে পারছে। আমার রাঙামাটির পরিবেশ খুব ভালো লেগেছে। 

চট্টগ্রাম বন গবেষণা ইনস্টিটিউট থেকে ঘুরতে আসা রফিক গণমাধ্যমকে বলেন, রাঙামাটিতে আমাদের এক সহকর্মীর বিয়ে। তার বিয়ে খেয়ে ঝুলন্ত সেতুতে ঘুরতে চলে এলাম। ভালো লাগছে পাহাড়ের সৌন্দর্য দেখে। যেহেতু আমাদের দেশে এত সুন্দর সব স্পট রয়েছে, এগুলো আরও উন্নত করা দরকার।

পর্যটন বোট ঘাটের ম্যানেজার ফখরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রথমদিকে খুব বেশি পর্যটক না আসলেও আস্তে আস্তে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শুক্রবারও ভালো পর্যটক এসেছে। আশা করছি এভাবে পর্যটকরা আসলে যা ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে পারব।

পর্যটন হলিডে কমপ্লেক্সের ডেস্ক ইনচার্জ নাইমুল ইসলাম সানি গণমাধ্যমকে বলেন, এখন পর্যটন মৌসুম শুরু হয়েছে। আমাদের হোটেলে প্রায় ৬০-৬৫ শতাংশ বুকিং রয়েছে। অন্যান্য হোটেলগুলোতেও একই বুকিং রয়েছে। আশা করছি সামনে ভালো একটা ব্যবসা হবে।

এস/ আই.কে.জে

রাঙামাটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250