শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাত বছর পর চাকরি ফিরে পেলেন দুই শিক্ষক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাত বছর পর চাকরি ফিরে পেয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক। ২০১৭ সালের ২১শে ফ্রেব্রুয়ারি জাতীয় শোক দিবসের আলোচনা থেকে এই দুই শিক্ষকসহ ৩২ জনকে আটক করে একটি নাশকতার মামলার অভিযোগে তাদের জেলহাজতে পাঠায় ভূরুঙ্গামারী থানার পুলিশ। সোমবার (২১শে অক্টোবর) দুই শিক্ষক নিজ নিজ বিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন।

তারা হলেন, উপজেলার ঝুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাইফুর রহমান ও শালঝোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল বারী।

জানা গেছে, ২০১৭ সালের ২১শে ফ্রেব্রুয়ারি জাতীয় শোক দিবসের আলোচনা থেকে দুই শিক্ষকসহ ৩২ জনকে আটক করে নাশকতার মামলায় তাদের কারাগারে পাঠায় পুলিশ। এ ঘটনার পরদিন ২২শে ফ্রেব্রুয়ারি ঝুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাইফুর রহমান ও শালঝোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল বারীকে সাময়িক বরখাস্ত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ না হওয়ায় দীর্ঘ ৭ বছর ৬ মাস পর কুড়িগ্রাম স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-২ দুই শিক্ষকসহ ৩২ জনকে নাশকতার মামলা থেকে খালাসের আদেশ দেন। পরে সব আইনিপ্রক্রিয়া শেষে সোমবার (২১শে অক্টোবর) দুই শিক্ষক নিজ নিজ বিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন।

আরও পড়ুন: কবজি দিয়ে লিখে বেরোবিতে পড়ার স্বপ্ন সত্যি হচ্ছে মিনারা খাতুনের

সহকারি শিক্ষক তাইফুর রহমান গণমাধ্যমকে বলেন, আওয়ামী দুঃশাসনের সময় আমাদের আটক করে নাশকতাকারী বানিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। বরখাস্ত হয়ে আমরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় আমরা মিথ্যা মামলা থেকে মুক্তি পেলাম। এজন্য সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং একইসঙ্গে আন্দোলনকারীদের ধন্যবাদ জানাচ্ছি।

ভূরুঙ্গামারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় খালাস পাওয়ার পর দুই সহকারী শিক্ষক তাইফুর রহমান ও আব্দুল বারী সোমবার চাকরিতে যোগদান করেছেন।

এসি/কেবি

প্রাথমিক শিক্ষক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250