শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

নতুন যারা ধান্দায় নামছেন, তারাই সবচেয়ে বড় বেঈমান: তাজনুভা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৪৯ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৬

#

ছবি: ফেসবুক থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন বলেছেন, নতুন যারা ধান্দায় নামছে, তারাই সবচেয়ে বড় বেঈমান আর প্রতারক। এক ফেসবুক পোস্টে আজ শনিবার (২৪শে জানুয়ারি) তিনি এ মন্তব্য করেন।

তাজনুভা জাবীন বলেন, হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের আর শওকত ওসমান।  তিনি বলেন, ‘এত মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে একেকজন উদ্ধত, বেয়াদব বের হইছে। ছি। একেকজনের বক্তব্য দেখতেসি আর নিজেকে বিশ্বাস করাচ্ছি জুলাই গণ-অভ্যুত্থানের গর্ভ থেকে কোন লেভেলের ধান্দাবাজ এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। কথা বলার সময় এই অহংকার, এই দাম্ভিকতা পরিষ্কার প্রমাণ তাদের দৈন‍্য সম্পর্কে, মানুষ হিসেবে তাদের অবস্থান সম্পর্কে।’

নিজের অভিজ্ঞতা থেকেই তিনি এমনটা বলছেন জানিয়ে তাজনুভা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তো আছে, কিন্তু নীতি, শিক্ষা, মূল‍্যবোধ, আদর্শে ঘোড়ার ডিম। নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না—তারা কী অসহনীয় পর্যায়ের অযোগ্য।’

এনসিপির সাবেক এই নেত্রী বলেন, ‘আমি নিশ্চিত, যারা পুরনো চাঁদাবাজ আর ধর্ম ব্যবসায়ী তারা না, নতুন যারা ধান্দায় নামছেন, তারাই সবচেয়ে বড় বেঈমান আর প্রতারক। বাকিদের মানুষের ঘৃণা কামাইতে যুগের পর যুগ লাগছে, তারা দেড় বছরে ওই পর্যায়ে চলে গেছে।’

তাজনুভা জাবীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250