মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

১০ জনের দল নিয়েও সুইজারল্যান্ডকে উড়িয়ে দিলো স্পেন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৩ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার সঙ্গে ড্র করে হোঁচট খেয়েছিল দে লা ফুয়েন্তের দল স্পেন। তবে এবার আর কোনো ভুল নয়। সুইজারল্যান্ডের বিপক্ষে ১০ জনের দলে পরিণত হয়েও বড় জয় আদায় করে নিয়েছে স্পেন।

রোববার (৮ই সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় স্বাগতিকদের ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। এতে নেশন্স লিগের নতুন আসরে প্রথম জয়ের দেখা পেল বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। লামিন ইয়ামালের ক্রসে হোসেলুর নিখুঁত হেড সুইস গোলরক্ষক ফেরানোর চেষ্টা করলেও ততক্ষণে তা পেরিয়ে যায় গোললাইন। ১৩ মিনিটে নিকো উইলিয়ামসের নেয়া শট ক্লিয়ার করতে পারেননি কোবেল। সেই সুযোগে ফিরতি শটে ব্যবধান ২-০ করেন ফ্যাবিয়ান রুইজ। বিরতির আগে অমদৌনির গোলে ব্যবধান কমায় সুইজারল্যান্ড। ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় সফরকারীরা।

আরো পড়ুন : বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ

দ্বিতীয়ার্ধে দু’দলই আক্রমণাত্মক ভঙ্গিমায় খেলতে থাকে। তবে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় দুই দলের স্ট্রাইকাররা। ম্যাচের ৭৭ মিনিটে আবারও এগিয়ে যায় স্পেন। ফেরান তোরেসের ক্রসে দারুণ প্লেসিংয়ে নিজের দ্বিতীয় গোলের সাথে দলকে ৩-১ গোলে এগিয়ে নেন রুইজ। ঠিক তার তিন মিনিট পর হোসেলুর পাস ধরে গোল আদায় করে নেন তোরেস। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে ৪-১ ব্যবধনের জয় নিয়ে মাঠ ছাড়ে লা ফুয়েন্তের শিষ্যরা।

দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে স্পেন। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেওয়া ডেনমার্ক ৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ১ পয়েন্ট নিয়ে সার্বিয়া তৃতীয়। এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি সুইজারল্যান্ড।

এস/ আই.কে.জে/ 

স্পেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250