বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

বয়স ৮১ হলেও দায়িত্ব পালনে সক্ষম বাইডেন: চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০০ অপরাহ্ন, ২৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বয়স ৮১ হলেও দায়িত্ব পালনে সক্ষম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। মার্কিন চিকিৎসকদের উদ্ধৃত করে মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে। 

উল্লেখ্য, বয়স বেশি হওয়ার কারণে নানা সময়ে বাইডেনের শারীরিক সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিরোধী শিবিরের নেতারা। তবে চিকিৎসকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্টে দায়িত্ব পালনের জন্য বাইডেন শারীরিকভাবে সক্ষম ও উপযুক্ত।

আরো পড়ুন: হুইলচেয়ারে অভাবে যাত্রীর মৃত্যু, এয়ার ইন্ডিয়ার ৩০ লাখ রুপি জরিমানা

এর আগে বাইডেন বার্ষিক মেডিক্যাল টেস্টের জন্য ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে গিয়ে আড়াই ঘণ্টা ছিলেন। তার বিভিন্ন পরীক্ষা করা হয়। 

মার্কিন চিকিৎসক কেভিন ও'কোনার জানিয়েছেন, বাইডেন ভালো আছেন। তার শরীর নিয়ে নতুন করে উদ্বেগের কোনো কারণ ঘটেনি। তিনি সক্রিয় ও শক্তসমর্থ আছেন। তিনি সফলভাবে নিজের দায়িত্ব পালন করছেন।

চলতি বছরের নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনেও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাইডেন। আর তাই নির্বাচনের আগে বাইডেন স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার অধীনে রয়েছেন। এরই অংশ হিসেবে বুধবার (২৮শে ফেব্রুয়ারি) ডেমোক্র্যাট এই প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

সূত্র: সিএনবিসি

এইচআ/  

চিকিৎসক প্রেসিডেন্ট জো বাইডেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250