শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়: শুদ্ধাচার পুরস্কার পেলেন চারজন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৪

#

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। চার ক্যাটাগরিতে চারজন শ্রেষ্ট কর্মকর্তা/কর্মচারীকে এই পুরস্কার পান।  

প্রথম ক্যাটাগরী দ্বিতীয় হতে নবম গ্রেডে কর্মরত কর্মকর্তাদের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হামিদুর রহমান, সংস্থা প্রধান হিসেবে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব জিয়াউল হক শুদ্ধাচার পুরস্কার পান। 

দশম হতে ষোড়শ গ্রেডের কর্মকর্তাদের মধ্যে মাননীয় মন্ত্রীর দপ্তরে কর্মরত ব্যক্তিগত কর্মকর্তা মোল্যা মো. খসরুজ্জামান, ১৭-২০ তম গ্রেডের কর্মচারীদের মধ্যে মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা-৬ এ কর্মরত অফিস সহায়ক মো. দেলোয়ার হোসেনকে এই পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীগণ সনদপত্র ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ নগদ অর্থ পুরস্কার হিসেবে পেয়েছেন। 

বৃহস্পতিবার (২৭শে জুন) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, নির্বাচিতদের হাতে এসব পুরস্কার তুলে দেন। 

পরে মন্ত্রণালয়ের  অধীন দপ্তর/সংস্থার ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের সচিব মো. নবীরুল ইসলাম গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এবং দপ্তর/সংস্থা প্রধানগণ নিজ নিজ দপ্তর/সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরের পর মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) অগ্রগতি পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সভায় মন্ত্রণালয়ের অধীন সকল দ্প্তর সংস্থার জুন ’২০২৪ পর্যন্ত এডিপি বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরা হয়। এতে দেখা যায় যে, সকল দপ্তর/সংস্থার মধ্যে এডিপি বাস্তাবায়নের হার গণপূর্ত অধি্প্তরের সর্বোচ্চ ৯৮%। 

এইচআ/ 

শুদ্ধাচার পুরস্কার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250