সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

কটাক্ষের শিকার ঐশ্বরিয়া, পাশে দাঁড়ালেন রেখা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৭ পূর্বাহ্ন, ১২ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

অভিনয় দক্ষতা ও নিজের সৌন্দর্য দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন।করণ জোহরের এক অনুষ্ঠানে ঐশ্বরিয়ার এই সৌন্দর্য ‘প্লাস্টিক সার্জারি’ বলে কটাক্ষ করেছিলেন ইমরান হাশমি। নিন্দুকেরাও একটা সময় এই তকমা দিয়েই খোঁচা দিয়েছে অভিনেত্রীকে। 

ঐশ্বরিয়ার এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিলেন কিংবদন্তী অভিনেত্রী রেখা আগারওয়াল। তিনি দাবি করেছিলেন, ভারতে মডেলদের মধ্যে সবচেয়ে সুন্দর হলেন ঐশ্বরিয়া।

আরও পড়ুন: ‘জাস্ট ম্যারিড’ লিখে নিজেই অবাক হলেন হিমি

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘মডেলদের মধ্যে আমার সবচেয়ে পছন্দ ঐশ্বরিয়াকে। সে সবচেয়ে সেরা, যারা ওকে ‘প্লাস্টিক’ বলে, আমি তাদের সমর্থন করি না। ওর অভিব্যক্তি খুবই স্বতঃস্ফূর্ত।’

ঐশ্বরিয়ার জন্য অন্য কারও সঙ্গে লড়তেও রাজি ছিলেন রেখা। তার ভাষ্য, “আমি বাঘিনীর মতো ওর হয়ে লড়ব। ওর জন্য অনেক ভালবাসা।’

প্রসঙ্গত, ‘উমরাও জান’ সিনেমাতে অভিনয় করেছিলেন রেখা। পরে ঐশ্বরিয়াকে এই একই চরিত্রে দেখা যায়। দক্ষিণ ভারতের হয়েও ঐশ্বরিয়ার মুখে উর্দু সংলাপ শুনে মুগ্ধ হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। 

তিনি চেয়েছিলেন ঐশ্বরিয়া যেন ভারতেই থেকে অভিনয়টা চালিয়ে নিয়ে যান। রেখার ভাষ্য, ‘ও কতটা দক্ষ নিজের বোঝা উচিত। নিজেকে প্রমাণ করতে ওর হলিউডে যাওয়ার কোনও প্রয়োজন নেই। ওরা কারা, যারা দেশের বাইরে থেকে ঐশ্বরিয়ার প্রতিভা নিয়ে নিতে চাইছেন? ঐশ্বরিয়া আমাদের, তাকে যথাযোগ্য মর্যাদা দেওয়া উচিত।’

এসি/ আই.কে.জে/


ঐশ্বরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250