সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

দুর্গাপূজার দিনগুলোতে বৃষ্টি হবে কী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা একেবারে দোরগোড়ায়। আগামী রোববার মহাষষ্ঠী থেকে শুরু আর ২রা অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই উৎসব। এরই মধ্যে সাগরে একটি লঘুচাপ এখন নিম্নচাপে পরিণত হওয়ার পথে। লঘুচাপ হওয়ার পর এর প্রভাবে সাধারণত বৃষ্টি হয়। পূজার মধ্যে আবহাওয়া কেমন থাকবে, সে সম্পর্কে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা।

ইতিমধ্যে মহালয়ার মাধ্যমে দেবীপক্ষের শুরু। পূজার একধরনের আনুষ্ঠানিকতা তখনই শুরু হয়েছে। আগামী রোববার মহাষষ্ঠী। পরদিন সোমবার মহাসপ্তমীতে মূল উৎসব শুরু।

আজ শুক্রবার (২৬শে সেপ্টেম্বর) আবহাওয়া অফিস লঘুচাপের কারণে দেশের চার বন্দরে সতর্কসংকেত জারি করেছে। এ লঘুচাপ নিম্নচাপ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা। তিনি আজ বলেন, লঘুচাপটি মূলত অবস্থান নিয়েছে ভারতের ওডিশা উপকূলে। এটি নিম্নচাপে পরিণত হলে এর প্রভাব বাংলাদেশের উপকূলে কিছুটা পড়তে পারে। তবে দেশের বেশির ভাগ স্থানে এর প্রভাব ততটা না–ও পড়তে পারে।

ওডিশা উপকূলে চলতি মাস এবং গত আগস্ট মাসেও কয়েকটি লঘুচাপ হয়েছে। তবে সেগুলোর প্রভাব তেমন বাংলাদেশের উপকূলে পড়েনি। তবে এবার বিশেষ করে খুলনা ও বরিশাল অঞ্চলে লঘুচাপের প্রভাব ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল শনিবার দেশে বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।

আগামী রোববার অর্থাৎ দুর্গাপূজার ষষ্ঠী থেকে পরের দুই দিন আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে দেশের কোনো কোনো স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

তিনি বলেন, ১লা অক্টোবর বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে দশমীর দিন অর্থাৎ ২রা এবং পরদিন ৩রা অক্টোবর বৃষ্টি অনেকটাই বাড়তে পারে। ২রা অক্টোবর বৃহস্পতিবার রাজশাহী বিভাগ বাদ দিয়ে দেশের প্রায় সব বিভাগেই কমবেশি বৃষ্টি হতে পারে।

কারণ ২ তারিখ থেকে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেটি বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকায় হওয়ার সম্ভাবনা বেশি। আগামী বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে বলে জানান আবহাওয়াবিদ ওমর ফারুক।

আবহাওয়ার পূর্বাভাস শারদীয় দুর্গাপূজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250