বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

জানা গেল বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের সময়

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মাহবুব আলম।

শনিবার (৩রা ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্টোল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, রোববার বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। আমরা এই সময়ের জন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে। আমাদের ট্রাফিক ব্যবস্থা নতুন করে সাজিয়েছি।

জিএমপি কমিশনার বলেন, আমাদের ভোগড়া বাইপাস থেকে ইজতেমামুখী সাধারণ জনগণের কোনো গাড়ি চলবে না, তারা ড্রাইভার্ট হয়ে ভোগড়া বাইপাস দিয়ে মীরের বাজারের দিকে চলে যাবে। মুসল্লিদের গাড়ি আসতে পারবে। মীরের বাজার পর্যন্ত গাড়ি বন্ধ থাকবে, মুসল্লিদের গাড়ি ছাড়া অন্য কারো গাড়ি আসতে পারবে না।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এলাকায় একইভাবে গাড়ি কুড়িল বিশ্ব রোড থেকে ড্রাইভার্ট করে দেবে তিনশ ফিটের দিকে। আশুলিয়া সড়কের গাড়ি মিরপুর বেড়িবাঁধের দিকে ড্রাইভার্ট করে দেবে। এদিকে কোনো গাড়ি চলতে দেওয়া হবে না। এই হলো আমাদের ট্রাফিক পরিবর্তন।

ওআ/

বিশ্ব ইজতেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250