মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বাংলাদেশে আসছেন নেইমার, দেখা করার সুযোগ পাবেন ভক্তরা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ৮ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ফুটবলে নেইমারের আগমন হয়েছিল ধূমকেতুর মতো। ব্রাজিলের ফুটবলে তখন প্রতিভার বড্ড অভাব। ফর্ম হারিয়েছেন রোনালদিনহো, কাকাও বেশির ভাগ সময়ই থাকেন চোটগ্রস্ত। রোনালদোর পর বলার মতো কোনো ‘নাম্বার নাইন’ জোটেনি তাদের কপালে। তখনই আশার বাণী হয়ে এসেছিলেন নেইমার। মাত্র ১৮ বছর বয়সেই ব্রাজিলের বর্তমান ও ভবিষ্যৎ দুটিই ভাবা হয়েছিল নেইমারকে। সব মিলিয়ে অনেকের কাছেই নেইমার এক হতাশার নাম। যা কিছু তার কাছে চাওয়া ছিল, সেটা যে তিনি মেটাতে পারেননি!

কেননা ক্যারিয়ারের অনেকটা সময় তিনি ইনজুরির কারণে থেকেছেন মাঠের বাহিরে। আর শেষে এসে টাকার পিছু হাটতে যেয়ে ইউরোপ ছেড়ে পাড়ি জমান সৌদি আরবের লিগে। তার এমন সিধান্ততে অনেকে ভোক্তরাই ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এরপরও সেলেসাও তারকার জনপ্রিয়তা কমেনি।

সারা বিশ্বের মতো বাংলাদেশেও নেইমারের ভক্ত কম নেই। বাংলাদেশে নেইমারের অগণিত ভক্ত-অনুরাগী, যা কয়েক লাখ ছাড়াবে।  ব্রাজিল ও নেইমারের খেলা দেখতেই মুখিয়ে থাকেন বাংলাদেশিরা। এবার ব্রাজিলের পোষ্টাবয়কে সামনে থেকে দেখা সুযোগ আসছে বাংলাদেশি নেইমার ভক্তদের জন্য। জানা যায়, ২০২৫ সালে বাংলাদেশে আসতে পারেন এই সেলেসাও তারকা। দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, নেইমারের প্রিয় বন্ধু বাংলাদেশের রবিন মিয়া। 

আরো পড়ুন : আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের ঘরে ফুটসাল বিশ্বকাপ

নেইমারের সঙ্গে কাজ করেন রবিন মিয়া। মূলত নেইমারের প্রচার ও প্রসার নিয়ে। জনা যায়, বিভিন্ন দেশের আন্তর্জাতিক মানের কোম্পানি বা ব্র্যান্ড নেইমারের ফেসভ্যালু ব্যবহার করে তাদের ব্যবসার প্রচার ও প্রসার চায়। তারা আমাদের কাছে আসে। আমরাও খুঁজে বের করে পছন্দসই কোম্পানিকে প্রস্তাব পাঠাই।

২০২৫ সালে নেইমারের বাংলাদেশের আসা প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমকে রবিন বলেন, ‘নেইমারের আসার ব্যাপারে একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে। আশাকরি, আগামী বছরের (২০২৫) শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারব। আমি চাইব, নেইমারের এই সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে। আমরা চ্যারিটি আয়োজন করব। ১৬ কোটি মানুষকে আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করব।’

এস/ আই.কে.জে


নেইমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250