শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু আর নেই *** গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে *** দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা *** এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে *** নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর হুঁশিয়ারি, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন... সবাইকে গ্রেপ্তার করুন’ *** প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুরের ধারাবাহিকতায় রবীন্দ্রনাথের ছবিতে কালি *** সবাই পুরুষ জেনেও উড়োজাহাজে সিজেপি নেতাদের ধরতে নারী পুলিশ কেন *** সিজেপির নেতা–কর্মীদের ধরপাকড়ের পেছনে নরেন্দ্র মোদি সরকারের উদ্বেগ কী

ইলিশ দিয়ে কখনো কাচ্চি বিরিয়ানি খেয়েছেন কি?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইলিশ দিয়ে নিশ্চয়ই নানান পদ খেয়েছেন। কিন্তু কখনো কি ইলিশের কাচ্চি বিরিয়ানি খেয়েছেন? খেতে চাইলে আজই তৈরি করে খেতে পারেন বাসায়। রইলো রেসিপি-

উপকরণ

ইলিশ মাছ ৬ টুকরা, আদাবাটা দেড় চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, লাল মরিচের গুঁড়া ১ চা-চামচ, পানি ঝরানো টক দই সিকি কাপ, কাঁচা মরিচবাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি

মাছ ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে নিন। ওপরের সব মসলা দিয়ে মেখে রাখুন এক ঘণ্টা।

বিরিয়ানির উপকরণ

আটা আধা কেজি, পোলাও চাল আড়াই কাপ, আলু ৫–৬ টুকরা, মাওয়া সিকি কাপ, আলুবোখারা ৬–৭টি, কিশমিশ ৩ টেবিল চামচ, আস্ত কাঁচা মরিচ ৭–৮টি, তেল সিকি কাপ, নারকেল দুধ ১ কাপ, বেরেস্তা সিকি কাপ, আস্ত গরমমসলা আন্দাজমতো (চাল ফোটানোর জন্য), লবণ ১ চা-চামচ (চাল ফোটানোর জন্য), পানি ৮ কাপ।

প্রণালি

মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার যে হাঁড়িতে রান্না করবেন, তাতে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিন। আটায় সামান্য পানি মিশিয়ে শক্ত খামির তৈরি করে এক পাশে রাখুন। চাল ধুয়ে পানি ঝরাতে দিন। চুলায় পানি দিয়ে আস্ত গরমমসলা ও লবণ দিয়ে দিন। ফুটে উঠলে চাল দিয়ে দিন। চাল দেওয়ার পর সঙ্গে সঙ্গে ঝাঁজরিতে চেলে ফেলুন। 

এবার মাছের হাঁড়িতে ভাজা আলুগুলো সাজিয়ে দিন। অর্ধেক মাওয়া, আলুবোখারা, কিশমিশ, অর্ধেক কাঁচা মরিচ, তেল, আধা কাপ নারকেল দুধ ও জ্বাল দেওয়া স্টকের অর্ধেকটা মাছের ওপর ছড়িয়ে দিন। এবার ফুটিয়ে রাখা চালের অর্ধেকটা মাছের ওপর ছড়িয়ে দিন। সেই চালের ওপর বাকি আলুবোখারা, কিশমিশ, মাওয়া, কাঁচা মরিচ ও কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিন। বাকি চাল দিয়ে দিন। তার ওপর বাকি নারকেল দুধ ও ইলিশের স্টক ছড়িয়ে দিন। এবার পাতিলে ঢাকনা দিয়ে দিন। আটার খামির দিয়ে এমনভাবে আটকে দিন যেন বাতাস বের হতে না পারে। এবার চুলায় তাওয়া দিয়ে হাঁড়ি এর ওপরে রাখুন। প্রথম ১০ মিনিট চড়া আঁচে রাখুন। এরপর একদম কম আঁচে আধা ঘণ্টা দমে রাখুন। এই দমেই চাল ও মাছ সেদ্ধ হবে। এক ঘণ্টা পর আটার সিল খুলে গরম-গরম পরিবেশন করুন।

এস/ আই.কে.জে/

রেসিপি ইলিশের কাচ্চি বিরিয়ানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250