সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন সাকিব-তামিমরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। 

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক পোস্টে অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে জানাই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।

মুশফিকুর রহিম লিখেছেন, সর্বস্ব দিয়ে অধিকার আদায়ের লড়াইয়ে বাঙালি জাতি পিছপা হয়নি কখনোই। ৫২’র ভাষা আন্দোলনেও এর কোনো ব্যতিক্রম ঘটেনি। মায়ের ভাষার অধিকার রক্ষার জন্য জীবন দিয়েছিল যেই সকল ভাষা শহীদেরা, তাদের অপরিমেয় ত্যাগই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

আরো পড়ুন: কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ১৯৫২ সালে শহিদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষার স্বাধীনতা। তাদের এই হার না মানা সংগ্রাম প্রতিনিয়ত আমাদের দেয় এগিয়ে চলার অনুপ্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য প্রাণ দেওয়া শহিদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

তামিম ইকবাল লিখেছেন, মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

পেসার তাসকিন আহমেদ লিখেছেন, আজ আমরা বাংলায় নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারি শুধুমাত্র ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে, ভুলবো না আমরা তাদেরকে কখনোই। সবাইকে জানাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

সাকিব-তামিমরা ছাড়াও ক্রীড়াঙ্গনের আরো অনেকেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

এইচআ/ 

সাকিব-তামিম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250