শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩২ পূর্বাহ্ন, ১৪ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কোনো ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো অ্যাকাউন্ট পরিচালনা করার পরিকল্পনা নেই। কিন্তু সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে সেনাপ্রধানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খোলা হয়েছে এবং সেসব প্রোফাইল থেকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল বুধবার (১৩ই আগস্ট) ‘বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া (ফেক) অ্যাকাউন্ট খোলা প্রসঙ্গে’ শীর্ষক এক বার্তায় এসব তথ্য জানিয়েছে। জনসাধারণ ও গণমাধ্যমকে এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত তথ্যের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে আইএসপিআরের বার্তায়।

একই সঙ্গে এ ধরনের বিভ্রান্তিমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানানো হয়েছে।

আইএসপিআর সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250