রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

প্রতিদিন একটা করে লবঙ্গ খেলে কী হয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

সুস্থ থাকতে অনেকে নানা ধরনের ঘরোয়া প্রতিকার মেনে চলেন। এজন্য সকালে উঠে খালি পেটে বিভিন্ন ধরনের জিনিস খান। এ তালিকায় যুক্ত করতে পারেন রান্নাঘরের অনেক মসলা।  এর ফলে অনেক উপকার পাওয়া যায়। লবঙ্গ তেমনই একটি মসলা। রান্নায় লবঙ্গ ব্যবহার করলে সুন্দর গন্ধ ও স্বাদ পাওয়া যায়।

প্রতিদিন একটা করে লবঙ্গ চিবিয়ে খেলে অনেক উপকার পাওয়া যাবে। তবে বেশি খাওয়া যাবে না। লবঙ্গ বদহজমের সমস্যা দূর করলেও, বেশি খেলে পেট গরম হতে পারে। অতিরিক্ত লবঙ্গ খেলে তা 'ব্লাড থিনারের' কাজ করে। অর্থাৎ রক্তের ঘনত্ব কমিয়ে দেয়। এজন্য যারা লবঙ্গ খাবেন, একটার বেশি না খাওয়াই শরীর-স্বাস্থ্যের জন্য ভালো।

প্রতিদিন লবঙ্গ খাওয়ার উপকারিতা 

লবঙ্গ খেলে গলা ব্যথা, গলা খুশখুশ, কাশি সমস্যা থেকে দূরে থাকবেন। অনেকের সারা বছর খুশখুশে শুকনো কাশি হতে দেখা যায়। নিয়মিত লবঙ্গ খাওয়ার অভ্যাস এ সমস্যা অনেকটাই দূর করতে সাহায্য করে। এছাড়াও কাশি হলে লবঙ্গ খেলে তা কমে যায়।

দাঁতের জন্যেও লবঙ্গ ভালো। লবঙ্গ চিবিয়ে খেলে দাঁত মজবুত হবে । লবঙ্গের তেল দাঁতে ও মাড়িতেও ব্যবহার করতে পারেন। ব্যথা, ইনফেকশন থেকে দূরে থাকবেন। লবঙ্গ যুক্ত টুথপেস্ট ব্যবহার করতে পারেন। দাঁতে কিংবা মাড়িতে ব্যথা হলে আলতো হাতে লবঙ্গ তেল দিয়ে মালিশ করে নিলে উপকার পাবেন।

লবঙ্গ চিবিয়ে খেলে মুখের দুর্গন্ধ দূর হয়। খাবার খাওয়ার পর লবঙ্গ চিবিয়ে খেলে মুখে কোনও গন্ধ থাকবে না। লবঙ্গ খেলে খাবার ভালোভাবে হজমও হয়ে যাবে। লবঙ্গ খেলে বদহজমের সমস্যা দূর হয়। গ্যাস, অ্যাসিডিটি, পেটের সমস্যা কমে।

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজে লাগে লবঙ্গ। বিশেষ করে শীতকালে রোজ একটা লবঙ্গ চিবিয়ে খেলে সহজে ঠাণ্ডা লাগবে না। ইনফ্লেমেশনের সমস্যা কমাতে এবং মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে চাইলে প্রতিদিন একটা করে লবঙ্গ খেতে পারেন।

জে.এস/

লবঙ্গ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250