বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান *** ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগান যে কারণে ‘বিসমিল্লাহ’ *** রাস্তার পাশে পিঠা, পুরি, পিঁয়াজু, জুসসহ খাবারের ব্যবসা করতেও নিবন্ধন নিতে হবে, আপত্তি ব্যবসায়ীদের *** আবার চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি, বাংলাদেশিরা কী আবেদন করতে পারবেন

বাংলাদেশ-ভারতের অগ্রগতি ও সমৃদ্ধিতে গভীর স্বার্থ জড়িত : প্রণয় ভার্মা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের অগ্রগতি এবং সমৃদ্ধিতে একে অপরের গভীর স্বার্থ জড়িত বলে মন্তব্য ক‌রে‌ছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

শুক্রবার (৬ই ডিসেম্বর) ৫৩তম মৈত্রী দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য ক‌রেন। প্রণয় ভার্মা ব‌লেন, উভয় দেশের অগ্রগতি ও সমৃদ্ধিতে একে অপরের গভীর স্বার্থ জড়িত রয়েছে এবং এই সম্পর্কের ভিত্তি হলো মানুষ। ৬ই ডিসেম্বর দিনটি ভারত-বাংলাদেশ সম্পর্কের একটি মাইলফলক ও অনুপ্রেরণার চিরন্তন উৎস।

হাইকমিশনার ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যতের রক্ষক হিসেবে তরুণদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সেটির ওপর বিশেষভাবে জোর দেন এবং সংযুক্তি, সংস্কৃতি ও বাণিজ্যে আরো শক্তিশালী সংযোগের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান আন্তঃনির্ভরতাকে আরো শক্তিশালী করার আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: খুলে দেওয়া হলো বনানী-কাকলী ক্রসিং

ভারতীয় হাইকমিশনের আয়োজনে ঢাকার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশের শিক্ষার্থী ও যুবসমাজ। এছাড়াও কিছু বিদেশি মিশনের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের সদস্য এবং শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ স্বাধীনতা অর্জনের দশ দিন আগে ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর ভারত বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এই দিনটিকে গত ক‌য়েক বছর ধ‌রে বাংলা‌দেশ-ভারত মৈত্রী দিবস হিসেবে পালন করে আসছে।

এসি/কেবি

প্রণয় ভার্মা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250