বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অনন্ত-রাধিকার শৈশবের বন্ধুত্ব যেভাবে গড়াল পরিণয়ে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাধিকা ও অনন্তের ভালোবাসার প্রধানতম সিক্রেটই হলো বন্ধুত্ব। সেটাই তাদের সম্পর্কের মূল ভিত্তি। ঠিক কেমন ছিল তাদের বন্ধুত্বের প্রথম দিনগুলো? আর কীভাবেই বা তা গড়াল প্রেমে— 

সম্প্রতি ভারতের শীর্ষ ধনকুবের আম্বানি পরিবারের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে মুম্বাইয়ে তাদের বাড়িতেই সম্পন্ন হয়। তাই অনন্ত-রাধিকার বিয়েতে কোনো কমতি রাখতে চাননি মুকেশ-নীতা আম্বানি।

গত বছর জানুয়ারিতে রাধিকা মার্চেন্টের সঙ্গে বাগদান হওয়ার পরেই শিরোনামে আসেন অনন্ত। বাগদানের অনুষ্ঠান হওয়ার পরেই অনন্ত ও রাধিকার সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। তাদের সম্পর্ক নিয়ে মানুষের মধ্যে আগ্রহও বাড়তে থাকে।

জনপ্রিয় হেলথ কেয়ার ব্র্যান্ডের সিইও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা। শোনা যায়, রাধিকা ও অনন্ত পারিবারিক সূত্রে ছোট থেকেই একে অপরকে চিনতেন। শৈশবে তারা অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছেন। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে। এক সময়ে তা ভালোবাসায় রূপ নিয়েছে।

শোনা যায়, যখন অনন্ত আম্বানি বিশেষ কিছু শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছিলেন, তখন তার হাত শক্ত করে ধরেছিলেন রাধিকা, এক প্রকৃত বন্ধুর মতোই।

আরো পড়ুন: প্রাক্তন স্ত্রী কিরণের মুখে বার বার কেন আমিরের নাম

২০১৮ সালে অনন্ত-রাধিকার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তখনই সবার মধ্যে তাদের নিয়ে আলোচনা শুরু হয়। যদিও সেই সময়ে এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি অনন্ত ও রাধিকা। পরে রাধিকা ও অনন্তকে একাধিক পারিবারিক অনুষ্ঠানে পাশাপাশি দেখা যায়। এমনকি আম্বানি পরিবারের নানা অনুষ্ঠানেও রাধিকা ও অনন্তকে পাশাপাশি ছবি তুলতে দেখেন সবাই।

ইতোমধ্যে অনন্ত আম্বানি ও রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। স্বপ্নের মতো সাজানো বিবাহ অনুষ্ঠানে ইতোমধ্যেই যোগ দিয়েছেন দেশ ও বিদেশের একাধিক তারকা। বিবাহ অনুষ্ঠানের এক ঝলক দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের অনুরাগীরা। 

এসি/ আই. কে. জে/

অনন্ত-রাধিকা পরিণয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250