শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মধ্যপ্রাচ্যের সংঘাত থামানোর উদ্যোগ নেই, প্রতিশোধ নিতে মরিয়া ইরান *** আতঙ্ক-বিভীষিকায় দিন কাটছে তেহরানবাসীর *** মোজতাবা খামেনিকে ‘পছন্দ নয়’ ট্রাম্পের, ইরানের নেতা নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত *** দুই ‘শিষ্যের’ সঙ্গে দুনীতির অভিযোগে সমালোচিত ‘গুরু’ আসিফ নজরুল *** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন

কমেছে আলু-পেঁয়াজের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলির খুচরা বাজারে কমেছে ভারত থেকে আমদানিকৃত আলু এবং পেঁয়াজের দাম। ভারতীয় আলু কেজিপ্রতি ৫ টাকা কমে ৬০ টাকা এবং দেশি আলু ৫ টাকা কমে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বুধবার (৪ঠা ডিসেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

খুচরা বিক্রেতারা বলছেন, সরবরাহ বেশি এবং ক্রেতা কম থাকায় কমতে শুরু করেছে দাম। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলি কাস্টমসের তথ্য মতে, মঙ্গলবার (৩রা ডিসেম্বর) ১৩ ট্রাকে ৩৭৫ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

ওআ/কেবি


আলু-পেঁয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250