সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

পানির ওপর ৩৩ কিলোমিটার বাইক চালিয়ে বিশ্বরেকর্ড করলেন যুবক!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

পানির ওপর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন এক যুবক! এমন অবাক করা এক দৃশ্যে মাতোয়ারা হয়েছেন সবাই। তবে স্ট্যান্টবাজিতে মুগ্ধতাই ছড়াননি শুধু, ওই যুবক করেছেন বিশ্বরেকর্ডও। জর্জিয়ার ওই মোটরসাইকেলিস্টের নাম জর্জি গাখেলাদজে। কৃষ্ণসাগরের তীরেঘেঁষা কোবুলেটি থেকে পোটি শহরে পানির ওপর দিয়ে ৩৩ কিলোমিটার বাইক চালিয়েছেন তিনি।

গেল ১১ই সেপ্টেম্বর ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, বিশেষ ধরনের একটি মোটরসাইকেলে চড়ে ঢেউ ঠেলে এগিয়ে যাচ্ছেন গাখেলাদজে। পরে তীরে পৌঁছতে উৎসুক দর্শকরা তাকে করতালির মাধ্যমে স্বাগত জানায়।

বিশ্বরেকর্ড গড়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিলেন জর্জিয়ান এই যুবক। কিন্তু লক্ষ্য অর্জনে প্রয়োজন ছিল গুরুতর প্রস্তুতি। এজন্য পানির ওপর দিয়ে চলাচলে উপযুক্ত মোটরসাইকেল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ কিনে প্রশিক্ষণ শুরু করেন গাখেলাদজে।

শুরুটা হয়েছিল দুই বছর আগে। তখন একটি ভিডিওতে দেখতে পাই অস্ট্রেলিয়ান রাইডার রবি ম্যাডিসন পানির ওপর দিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন। এরপর আমি অ্যালুমিনিয়ামের যন্ত্রাংশ ও স্কি অর্ডার করি। এগুলো অ্যাসম্বল করে আমি কৃত্রিম জলাধার তিবিলিসি সাগরে যাই। তখন আমি প্রশিক্ষণ নেওয়া শুরু করি।

আরো পড়ুন : টানা ৯৬ ঘণ্টা গান গেয়ে রেকর্ড গড়লেন এই সংগীত শিল্পী!

প্রথমবারের চেষ্টাতেই প্রায় ৫০০ মিটার পথ পাড়ি দিতে সক্ষম হয় গাখেলাদজে। পরবর্তী চেষ্টায় পাড়ি দেন এক কিলোমিটার পথ। এরপর দুই কিলোমিটার। এভাবে ধীরে ধীরে নিজেকে প্রশিক্ষিত করে তোলেন তিনি। তবে এ জন্য অনেক কাঠখোড় পোহাতে হয়েছে গাখেলাদেজকে।

সফলভাবে প্রশিক্ষণ শেষে বিশ্বরেকর্ড করতে সমুদ্রে নামেন গাখেলাদেজ। মাত্র ৩৩ মিনিটে ৩৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভেঙে দেন আগের সব রেকর্ড।

এর আগে ২০২১ সালে রবি ম্যাডিসন ওয়াটার স্কি মোটরসাইকেলে করে বসফরাস প্রণালিতে ৩১.৭ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন। জলে রেকর্ড ভাঙার পর এবার সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৫৪ মিটার উচ্চতায় মোটরসাইকেল চালাতে চান গাখেলাদেজ।

এস/ আই.কে.জে/


মোটরসাইকেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250