বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এই প্রজন্ম হাসিনার বুলেটে ভয় পায়নি, ডিমে ভয় পাওয়ার প্রশ্নই আসে না: আখতার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৭ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার বিমানবন্দরে ডিম ছোড়ার ঘটনায় ভয় পাওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, এই প্রজন্ম শেখ হাসিনার ছোড়া বুলেটে ভয় পায়নি। তাদের ছোড়া ডিমে ভয় পাওয়ার প্রশ্নই আসে না।

আজ মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্সের ফেসবুক পেজে প্রচারিত এক ভিডিওতে আখতার হোসেনকে এ কথা বলতে শোনা যায়। নিজের ফেসবুকেও তিনি এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

আখতার হোসেন বলেন, এ ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ জন্মগতভাবে ও প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন। তারা সন্ত্রাস করবে।

আখতার হোসেন আরও বলেন, এয়ারপোর্টে আজকে আওয়ামী লীগ হুংকার দিয়ে আসছিল, অশ্রাব্য গালিগালাজ করছিল, বিশেষ করে তাসনিম জারার (এনসিপির যুগ্ম আহ্বায়ক) উদ্দেশে। এটাই আওয়ামী লীগের চরিত্র।

আরও একটি ভিডিওতে আখতার হোসেনকে বলতে শোনা যায়, ‘ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ।’

এদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া পোস্টে বলেন, ‘যুক্তরাষ্ট্রে আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে। এই হামলা স্পষ্ট করে দেখিয়ে দিলো যে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর। আমি নিশ্চিত এই আক্রমণ আখতার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না, তার দৃঢ়তা আরও বাড়িয়ে দিবে।’

আখতার হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250