মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

ব্রিটিশ রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৩ অপরাহ্ন, ৩রা জুন ২০২৫

#

রাজা তৃতীয় চার্লস, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: সংগৃহীত

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী সপ্তাহে লন্ডনে সাক্ষাৎ করবেন। কূটনৈতিক তিনটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ব্রিটেনের দ্য কিংস ফাউন্ডেশনের আমন্ত্রণে কিং চার্লস থ্রি হারমনি অ্যাওয়ার্ড গ্রহণের জন্য মুহাম্মদ ইউনূসের লন্ডনের উদ্দেশে সরকারি সফরে আগামী সোমবার (৯ই জুন) ঢাকা ত্যাগের কথা রয়েছে। আগামী মঙ্গলবার অথবা বুধবার লন্ডনে বাকিংহাম প্রাসাদে রাজা চার্লসের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে। আগামী বৃহস্পতিবার রাজা সেন্ট জেমস প্রাসাদে তাকে হারমনি অ্যাওয়ার্ডে ভূষিত করার কথা রয়েছে।

বিভিন্ন ক্ষেত্রে কোনো ব্যক্তির জীবনব্যাপী অবদান, রাজার দর্শন ও দ্য কিংস ফাউন্ডেশনের প্রতি অব্যাহত সমর্থনের জন্য এ অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। ২০২৪ সালে এ অ্যাওয়ার্ড দেওয়া হয় জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ও ব্রিটিশ তারকা ফুটবলার ডেভিড বেকহ্যামকে।

কূটনীতিকরা জানান, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার আগামী বুধ অথবা বৃহস্পতিবার বৈঠকের সম্ভাবনা রয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিসহ দেশটির কয়েকজন মন্ত্রীর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। এ কর্মসূচিগুলো দু-এক দিনের মধ্যে চূড়ান্ত হবে।

ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা, বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো, রোহিঙ্গা সংকটের সমাধানে দেশটির সহায়তা চাওয়াসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।

অন্তর্বর্তী সরকার গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ যাদের বিরুদ্ধে দেশ থেকে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে, তাদের অনেকে ব্রিটেনে সম্পত্তি কিনেছেন—এমন তথ্য আছে সরকারের কাছে। প্রধান উপদেষ্টার সফরে বিষয়টি বেশ গুরুত্ব পাবে।

এর বাইরে বিখ্যাত চাথাম হাউস ও একাধিক বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য দেওয়া কথা রয়েছে। ব্রিটেন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি সমাবেশে তিনি মতবিনিময় করবেন। সরকারপ্রধান হিসেবে মুহাম্মদ ইউনূসের এটিই হবে ব্রিটেন প্রথম সফর। ১৩ই জুন তিনি দেশে ফিরতে লন্ডন ত্যাগ করবেন।

এইচ.এস/

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250