শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিজেপির নেতা–কর্মীদের ধরপাকড়ের পেছনে নরেন্দ্র মোদি সরকারের উদ্বেগ কী *** দিল্লিতে বিক্ষোভ: আটকের সংখ্যা বেড়ে ৫ হাজার *** দিল্লিতে বিক্ষোভ: মমতা, কেজরিওয়াল ও নেহা বোরা আটক *** বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস *** শর্টকাটের কথা বলে কিশোরীকে নির্জন পথে নেন চালক, ধর্ষণের পর হত্যা *** ফ্লোরিডায় হারিকেন ইসাইয়াসের আঘাত, জরুরি অবস্থা জারি *** সুন্দরগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত *** ধর্ষণ মামলার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিল *** গুরুগ্রাম থেকে ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ *** মুকেশ আম্বানিকে এবার ‘ভারতের প্রধানমন্ত্রী’ বললেন ইলন মাস্ক

এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। আজ বৃহস্পতিবার (১০ই জুলাই) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর সব বোর্ডের মিলিয়ে পাসের হার ৬৮.৪৫ শতাংশ। তবে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। তাদের পাসের হার ৭১.০৩ শতাংশ। ছেলেদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ।

এসএসসির ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষা ও এসএসসি ভোকেশনাল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মেয়েদের পাসের হার বেশি। এসএসসি পরীক্ষার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৮.০৪ শতাংশ। মেয়েদের পাসের হার ৭০.৬৭ শতাংশ। ছেলেদের পাসের হার ৬৫.১১ শতাংশ।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় পাসের হার ৬৮.০৯ শতাংশ। মেয়েদের পাসের হার ৭০.৪৭ শতাংশ। ছেলেদের পাসের হার ৬৫.৮৩ শতাংশ। এসএসসি ভোকেশনাল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৭৩.৬৩ শতাংশ। মেয়েদের পাসের হার ৮১.৬২ শতাংশ। ছেলেদের পাসের হার ৭১.০৯ শতাংশ।

এদিকে চলতি বছরের প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ ফাইভ পেয়েছিল এক লাখ ৮২ হাজার ১২৯ জন। আজ দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে।

জে.এস/

এসএসসির ফলাফল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250