শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিচ্ছে ৭৬ বছরের মধ্যে শক্তিশালী এল নিনো, থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত *** মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান *** ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন *** প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ *** রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি *** সৌদি আরবে সেনা মোতায়েনের কথা নিশ্চিত করল পাকিস্তান, নেপথ্যে কী *** প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর *** প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবরারের নামে সেতু-হল চাইল পরিবার *** ‘তোর বিচারও হবে’ বলে হুমকি স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার, সাংবাদিকদের প্রতিবাদ *** সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ও শাইনপুকুরের বোর্ড পুনর্গঠন

পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ, সেই মারাঠি সিনেমা গড়ল ইতিহাস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৪ অপরাহ্ন, ২০শে জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

বক্স অফিসে অবিশ্বাস্য ঝড় তুলেছে মারাঠি ভাষার আধ্যাত্মিক ড্রামা ঘরানার সিনেমা ‘দেউল ব্যান্ড ২’। মাত্র ৮ থেকে ১০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি ইতিমধ্যে বক্স অফিসে ৮৯ কোটি রুপির বেশি আয় করেছে। দ্রুত এগিয়ে যাচ্ছে ১০০ কোটির ক্লাবের দিকে।

এই সাফল্যের পেছনে পর্দার অন্তরালে বড় ভূমিকা রেখেছেন শাহরুখ খান। সিনেমাটি মুক্তির ঠিক আগমুহূর্তে এক বড় সংকট থেকে নির্মাতাদের বাঁচিয়েছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দেউল ব্যান্ড ২-এর পরিচালক প্রবীণ তার্দে জানিয়েছেন, সিনেমাটির থিয়েটার রিলিজের জন্য প্রয়োজনীয় ৪২ থেকে ৪৫ লাখ রুপির একটি বড় বিল সম্পূর্ণ মওকুফ করে দিয়েছিলেন শাহরুখ খান।

পরিচালক প্রবীণ তার্দে জানান, দেউল ব্যান্ড ২ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য তাদের ডিসিপির প্রয়োজন ছিল। এর জন্য তারা শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের দ্বারস্থ হন। নির্মাতাদের ধারণা ছিল, এই প্রক্রিয়ায় হয়তো ১২ লাখ রুপির মতো খরচ হবে। কিন্তু রেড চিলিস থেকে তাদের প্রায় ৪২ লাখ রুপির একটি বিল দেওয়া হয়।

সেই কঠিন পরিস্থিতির কথা স্মরণ করে প্রবীণ তার্দে বলেন, ‘বিল এসেছিল ৪২ লাখ রুপি। আমাদের কাছে তখন এত টাকা ছিল না, আর কোথা থেকে এই টাকা জোগাড় করব, সেই উপায়ও জানা ছিল না। আমরা রেড চিলিসের কাছে গিয়ে আমাদের পরিস্থিতির কথা খুলে বলি। আমরা জানাই, আমাদের বাজেট খুবই সীমিত। কিন্তু আমরা এটি বড় পরিসরে মুক্তি দিতে চাই এবং তাদের সহযোগিতা কামনা করি।’

নির্মাতার এই অনুরোধের বিষয়টি শাহরুখ খানের কানে গেলে তিনি তার টেকনিক্যাল টিমের কাছে সিনেমাটি সম্পর্কে খোঁজ নেন। টিম তাকে জানায়, এই সিনেমা যাঁরা বানাচ্ছেন, তারাই এর আগে বিখ্যাত মারাঠি সিনেমা ‘মুলশি প্যাটার্ন’ তৈরি করেছিলেন। মুলশি প্যাটার্ন সিনেমাটির হিন্দি রিমেক ছিল সালমান খানের ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। মুলশি প্যাটার্নের কারণে শাহরুখ আগে থেকেই প্রবীণ তার্দেদের কাজের ব্যাপারে অবগত ছিলেন।

যখন শাহরুখ জানতে পারেন, দেউল ব্যান্ড ২ একটি দারুণ আবেগঘন সিনেমা এবং শুধু টাকা বকেয়া থাকার কারণে এর ডিসিপি আটকে আছে, তখন তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন। সেই কথা জানিয়ে নির্মাতা প্রবীণ তার্দে বলেন, ‘শাহরুখ টিমকে সরাসরি নির্দেশ দিয়ে বলেন, ওদের ডিসিপি দিয়ে দাও, পেমেন্টের বিষয়গুলো আমরা পরে দেখব। সিনেমা যদি ভালো হয়, তবে ওদের কাজটা আটকে রেখো না।’

দেউল ব্যান্ড ২ যখন সুপারহিট, তখন অনেকেই এর প্রশংসা করছেন। কিন্তু প্রবীণ তার্দে মনে করেন, শাহরুখ খান তখন এই অবদান না রাখলে হয়তো সিনেমাটি আলোর মুখ দেখতে পারত না।

পরিচালক প্রবীণ বলেন, ‘আজ সিনেমাটি ১০০ কোটির ক্লাবের দিকে যাচ্ছে এবং সবাই বাহবা দিচ্ছে। কিন্তু শাহরুখ খান যখন আমাদের সাহায্য করেছিলেন, তখন সিনেমাটি কিছুই ছিল না। কেউ জানত না এটি চলবে কি না। কোনো গ্যারান্টি ছাড়াই তিনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। মারাঠি সিনেমার প্রতি তিনি যে সম্মান দেখিয়েছেন, তার জন্য আমি আজীবন তার প্রতি কৃতজ্ঞ থাকব।’

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দেউল ব্যান্ড’-এর সিকুয়েল দেউল ব্যান্ড ২। এতে ভারতের কৃষকদের আত্মহত্যার মতো সংবেদনশীল বিষয়ের পাশাপাশি ভক্তি বনাম নাস্তিকতার মনস্তাত্ত্বিক লড়াই ফুটিয়ে তোলা হয়েছে।

শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিচ্ছে ৭৬ বছরের মধ্যে শক্তিশালী এল নিনো, থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত

🕒 প্রকাশ: ১২:৫২ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ

🕒 প্রকাশ: ০৮:৫৯ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250