শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামাই আনতে হেলিকপ্টার পাঠালেন কৃষক শ্বশুর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পাবনার সুজানগরে নতুন জামাই আনতে হেলিকপ্টার পাঠালেন কৃষক শ্বশুর। সেই দৃশ্য দেখতে এলাকাবাসী ভিড় করেন উপজেলার চর সুজানগর গ্রামে।

সোমবার (৭ই অক্টোবর) দুপুরে শ্বশুরের পাঠানো হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসেন বর মো. জুয়েল হোসেন (শামীম)।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, সুজানগর উপজেলার চরসুজানগর গ্রামের কৃষক মো. রতন প্রামাণিক তার বড় মেয়ে মোছা. রেনু আক্তারের বিয়ে ঠিক করেন সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম গ্রামের মো. মেছের মৃধার ছেলে ব্যবসায়ী জুয়েল হোসেন শামীমের সঙ্গে।

কনের চাচা ইসমাইল হোসেন প্রামাণিক গণমাধ্যমকে জানান, হেলিকপ্টারে চড়ে সোমবার দুপুরে শ্বশুরবাড়ি আসেন বর। সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে নববধূকে হেলিকপ্টারে নিয়ে নিজ বাড়ি ফিরে যান বর জুয়েল হোসেন শামীম। বিয়ের আড়ম্বরপূর্ণ এ আয়োজন দেখতে ও নিমন্ত্রণে আসা অতিথিসহ গ্রামের শত শত মানুষ ভিড় জমান বিয়ে বাড়িতে।

বর জুয়েল হোসেন শামীম গণমাধ্যমকে বলেন, ‘আমার শ্বশুর তার ইচ্ছা পূরণ করার জন্য হেলিকপ্টার ভাড়া করে আমাদের বাড়িতে পাঠান। সেই হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়ি এসে বিয়ে করে বউ নিয়ে ফিরে আসি।’

কনের বাবা মো. রতন প্রামাণিক গণমাধ্যমকে বলেন, ‘আমার মেয়ে জন্মগ্রহণের সময় ইচ্ছা পোষণ করেছিলাম মেয়ের বিয়েতে হেলিকপ্টারে বর এনে বিয়ে দেবো। আবার মেয়েকে সেই হেলিকপ্টারে শ্বশুরবাড়ি পাঠাবো। সেই স্বপ্ন আমার পূরণ হলো। এখন আমি খুব খুশি।’

ওআ/কেবি


হেলিকপ্টার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250