বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

সৌরভের কাছে ২১ বছর পর ক্ষমা চাইলেন দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৪ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

অ্যাডিলেডে মুখোমুখি হতে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। এই মাঠে ৩৬ রানে অলআউটের বাজে স্মৃতি আছে ভারতের। তবে এই মাঠেই ভারত স্মরণীয় জয় পেয়েছিল ২০০৩ সালে। রাহুল দ্রাবিড়ের ডাবল সেঞ্চুরিতে স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত।

ওই টেস্টে প্রথম ইনিংসে রিকি পন্টিংয়ের ২৪২ রানের সৌজন্যে ৫৫৬ রান তুলেছিল অস্ট্রেলিয়া। এরপর ভারত ৮৫ রানেই ৪ উইকেট হারিয়েছিল। তবে দ্রাবিড়ের ২৩৩ রানে পাল্টা লড়াই করে শেষ পর্যন্ত ম্যাচ জেতে ভারত।

সেই ম্যাচে দ্রাবিড়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন সৌরভ গাঙ্গুলি। এত দিন পর সেই ঘটনার জন্য ২১ বছর পর ক্ষমা চাইলেন দ্রাবিড়। সেই ম্যাচে সৌরভ গাঙ্গুলিকে অনিচ্ছাকৃতভাবে রান আউট করানোর জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

আরও পড়ুনগায়ানায় প্রথম জয়ের দেখা পেলো রংপুর

দ্রাবিড় বলেছেন, 'সৌরভ ফেরার পর ভাবছিলাম, আমি অধিনায়ককেই আউট করে দিলাম। এবার তো আমাকে কিছু একটা করে দেখাতেই হবে। সত্যিই সে দিন সৌরভ আউট হয়েছিল আমার ভুলে। এত দিন পরেও আমার স্বীকার করতে সমস্যা নেই, আমার দোষেই সাজঘরে ফিরেছিল সৌরভ।'

সেই ম্যাচে দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ প্রথম ইনিংসে ৩০৩ রানের জুটি গড়েছিলেন। এই জুটিতে ভর করে পাল্টা লড়াই করেছিল ভারত। এ নিয়ে দ্রাবিড় বলেছেন, 'লক্ষ্মণ এবং আমি অনেকবার একসঙ্গে ব্যাট করেছি। বড় কিছু জুটিও আছে। ২০০১ সালে কলকাতায় বড় জুটি গড়েছিলাম। তার পর দিলিপ ট্রফিতেও বড় জুটি হয়েছে। তাই আমরা জানতাম কীভাবে জুটি গড়ে সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।'

এমন ব্যাটিংয়ের পরও সিরিজ না জেতার আক্ষেপ রয়েছে দ্রাবিড়ের। তিনি বলেছেন, 'আমার বা দলের পারফরম্যান্স যতই ভালো হোক না, ওই সিরিজটা জিততে পারিনি। অনেক কাছাকাছি গিয়েছিলাম।'

এসি/ আই.কে.জে/


সৌরভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250