শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

মিশরের নারীদের মধ্যে ভায়াগ্রার চাহিদা বাড়ছে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

পুরুষদের যৌনক্ষমতা বাড়ানোর একটি জনপ্রিয় ওষুধ ভায়াগ্রা। মেয়েদের ক্ষেত্রে যৌন ইচ্ছা বাড়ানোর ওষুধের রাসায়নিক নাম হচ্ছে ফ্লিবানসেরিন- যা ‘মেয়েদের ভায়াগ্রা’ নামে পরিচিত। খবর বিবিসির।

আমেরিকা ২০১৬ সালের দিকে মেয়েদের ভায়াগ্রা প্রথম ব্যবহারের অনুমতি দেয়। আর মিশর আরব দুনিয়ার প্রথম দেশ, যারা ২০১৯ সালে ‘মেয়েদের ভায়াগ্রা’ প্রকাশ্যে বিক্রির অনুমোদন দেয়। মিশরের একটি স্থানীয় ফার্মসিউটিক্যাল কোম্পানিই এটা তৈরি করে।

মিশরে মেয়েদের ভায়াগ্রার রং হলো গোলাপি। আর বিজ্ঞাপনে বলা হচ্ছে, পুরুষদের ‘নীল বড়ির’ নারী সংস্করণ হচ্ছে এ গোলাপি বড়ি। যেসব নারী পরীক্ষামূলকভাবে এ ওষুধ ব্যবহার করেছেন, তারা আগের চেয়ে বেশি মাত্রায় যৌন তৃপ্তি পেয়েছেন বলে বিবিসি জানায়।

মিশরের নারীদের মধ্যে খতনা প্রথা চালু থাকায় ল্যাবিয়া ও ক্লিটোরিস বা ভগাঙ্কুরের একটা অংশ কেটে ফেলার কারণে সেখানকার নারীরা যৌন ইচ্ছা হারিয়ে ফেলছে। আর তাই মিশরের নারীদের মধ্যে ‘মেয়েদের ভায়াগ্রা’র বেশ চাহিদা রয়েছে।

বিবিসির স্যালি নাবিল এমন কয়েকজন মিশরীয় নারীর সঙ্গে কথা বলেছেন- যারা এ ওষুধ সেবন করেছেন। তাদের মধ্যে একজন জানান, ‘এটা খেয়ে আমার ঘুম পাচ্ছিল, মাথা ঘুরছিল, হৃদপিণ্ডের গতি দ্রুততর হয়ে গিয়েছিল।’

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মিশরে বিবাহবিচ্ছেদ ক্রমশ বাড়ার অন্যতম কারণ, দম্পতিদের মধ্যে নানা রকম যৌন সমস্যা। আর এ গোলাপি বড়ি খেলে সেখানকার নারীরা যৌন তৃপ্তি লাভ করেন।

আমান্দা প্যারিশ নামে এক নারী বিবিসিকে বলেন, ‘মেয়েদের ভায়াগ্রা সেবন করায় আমি দীর্ঘক্ষণ সহবাস করতে পারি। আর আমার দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে এটি বড় ভূমিকা রেখেছে এবং জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।’

আরএইচ/


যৌনক্ষমতা ফ্লিবানসেরিন গোলাপি বড়ি মিশরের নারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250