শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল

বাংলাদেশের জিডিপি ১৫ বছরের মধ্যে সুইজারল্যান্ডকে ছাড়িয়ে যাবে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চের (সিইবিআর) প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২০৩৯ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি হবে বিশ্বে ২১তম। একই সময়ে সুইজারল্যান্ড ও সুইডেনের অবস্থান হবে বিশ্বে যথাক্রমে ২২ ও ৩০তম।

বর্তমানে অর্থাৎ ২০২৪ সালে ৪৩৪ বিলিয়ন ডলারের জিডিপি নিয়ে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশ ৩৭তম বৃহৎ অর্থনীতির দেশ। ফলে ২০৩৯ সাল নাগাদ জিডিপির দিক থেকে বাংলাদেশ ১৬ ধাপ এগিয়ে যাবে।

ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল ২০২৫ শীর্ষক ওই প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালে বাংলাদেশ বিশ্বে ৩৫তম, ২০২৯ সালে ২৭তম, ২০৩৪ সালে ২৩তম অর্থনীতির দেশ হবে।

তবে অর্থনৈতিকভাবে বড় অগ্রগতি হলে বাংলাদেশের মাথাপিছু জিডিপিতে এখনও বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। ২০৩৯ সালের মধ্যে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে মাত্র ৮ হাজার ৬১ ডলার। ফলে মাথাপিছু জিডিপিতে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হবে ১২৩তম। মাথাপিছু জিডিপির বৈশ্বিক তালিকায় শেষদিক থেকে ৬৬তম অবস্থানে জায়গা হবে বাংলাদেশের। অন্যদিকে ২০৩৯ সালেও বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ থাকবে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে থাকবে চীন।

আরও পড়ুনমনমোহন সিং ছিলেন ভারতীয় রাজনীতির উজ্জ্বল নক্ষত্র

তবে এক্ষেত্রে অগ্রগতি দেখবে ভারত। কারণ ২০৩৯ সালের মধ্যে দেশটি তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে। বর্তমানে ভারত বিশ্বের ৫ম অর্থনীতির দেশ।

পোশাক শিল্পের বাইরেও ওষুধ ও ইলেকট্রনিক্স খাতে সফল বহুমুখীকরণের সুবাদে ২০৩৯ সালের মধ্যে বিশ্বের ২১তম বৃহৎ অর্থনীতিতে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ। অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগ এবং ক্রমবর্ধমান জনমিতিক লভ্যাংশের (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) সুবিধার কারণে দেশের অর্থনীতির এই প্রবৃদ্ধি সম্ভব হচ্ছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিইবিআর।

এসি/ আই.কে.জে/

জিডিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250