মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ইয়ানিক সিনারের টানা ‘পঞ্চম’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কোর্টের বাইরে তারা ভালো বন্ধু। বলা হচ্ছে ইয়ানিক সিনার ও লরোঞ্জো মুসেত্তির কথা। ডেভিস কাপের ইতালিয়ান দলে তারা সতীর্থও। কিন্তু পেশাদার সার্কিটে মুখোমুখি হলে সেই বন্ধুতার কথা ভুলে যান সিনার।

রুদ্ররূপ নিয়ে আবির্ভূত হন কোর্টে। যেমনটা হলেন গতকাল বৃহস্পতিবার (৪ঠা সেপ্টেম্বর) ইউএস ওপেনের কোয়াটার ফাইনালে। ৬-১, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে দিলেন মুসেত্তিকে। হার্ড কোর্টে এটি তার টানা ২৬তম জয়।

এই জয়ে ২৪ বছর বয়সী সিনার উঠে গেলেন টুর্নামেন্টের সেমিফাইনালে। গ্র্যান্ড স্লামে এটি তার টানা পঞ্চম সেমিফাইনাল। আগের চারটি সেমিফাইনালের তিনটিতেই জিতেছেন। ফ্রেঞ্চ ওপেনে না পারলেও ৫ ঘণ্টা ২৯ মিনিট লড়াই করে কাব্যিক এক ফাইনালের জন্ম দিয়েছিলেন।

যার কাছে হেরেছিলেন সেই কার্লোস আলকারাসকেই খুব সম্ভবত ফাইনালে পেতে যাচ্ছেন তিনি। তাকে হারিয়েই ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লাম উইম্বলডন জিতেছিলেন আলকারাস।

তবে আপাতত ফাইনাল নয়, তার চোখ ফেলিক্স অগার-অ্যালিয়াসিমের বিপক্ষে সেমিফাইনাল। কানাডিয়ান অ্যালিয়াসিমে কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন অ্যালেক্স ডি মিনাউরকে।

উইম্বলডনের ফাইনালে আমেরিকার প্রতিযোগী আমান্ডা অ্যানিসিমোভাকে স্রেফ উড়িয়েই দিয়েছিলেন ইগা শিয়াতেক। পোলিশ এই প্রতিযোগী মেয়েদের ফাইনালে জিতেছিলেন ৬-০, ৬-০ গেমে। প্রতিপক্ষকে ‘ডাবল ব্যাগেল’ পাইয়ে দেওয়ার সুযোগ দেওয়া সেই অ্যানিসিমোভাই এবার ফ্ল্যাশিং মিডোর কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিলেন ৬-৪, ৬-৩ গেমে। কীভাবে সম্ভব?

জে.এস/

ইয়ানিক সিনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250