শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চার দিন বন্ধ থাকার পর মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৫

#

ফাইল ছবি

বিস্ফোরক-সংকটের কারণে চার দিন বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে পুনরায় পাথর উত্তোলন শুরু হয়েছে।

আজ সোমবার (১লা সেপ্টেম্বর) দুপুর থেকে খনিতে পাথর উত্তোলন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির (এমজিএমসিএল) মহাব্যবস্থাপক (ইউজিও অ্যান্ড এম) এবং ইঞ্জিনিয়ারিং টু কন্ট্রাক্ট প্রকৌশলী মো. অবায়দুল্লাহ।

পাথর উত্তোলনের জন্য প্রয়োজনীয় অ্যামোনিয়াম নাইট্রেডসহ বেশ কিছু বিস্ফোরকের মধ্যে একটি বিস্ফোরকের ঘাটতি দেখা দেওয়ায় গত ২৮শে আগস্ট থেকে খনিটির উৎপাদন বন্ধ ছিল।

মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. অবায়দুল্লাহ জানান, সোমবার সকালে বিস্ফোরকটি খনিতে পৌঁছানোর পর ভূগর্ভে কাজ শুরু হয় এবং দুপুরের শিফট থেকে পুরোদমে পাথর উত্তোলন শুরু হয়েছে। তিনি আরও জানান, এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং তিনটি শিফটে আগের মতোই দৈনিক পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টন পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা রয়েছে।

বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) খনি থেকে পাথর উত্তোলনের কাজটি করছে। চুক্তি অনুযায়ী, পাথর উত্তোলনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বিস্ফোরকের সরবরাহ করার দায়িত্ব এমজিএমসিএল কর্তৃপক্ষের।

উল্লেখ্য, এর আগেও বিস্ফোরক-সংকটের কারণে মধ্যপাড়া খনিতে বেশ কয়েকবার উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে দুই মাস, ২০১৮ সালের জুন মাসে সাত দিন এবং ২০২২ সালের মার্চ মাসে ১৪ দিন উৎপাদন বন্ধ ছিল।

জে.এস/

দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250