শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

‘সাদিক এগ্রো’ বয়কটের ডাক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ১২ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

কোরবানির বাজারে বিলাসিতার ছাপ আঁকতে চাইছে দেশের সবচেয়ে বড় এগ্রো ফার্ম হিসেবে পরিচিত সাদিক এগ্রো।

বংশ মর্যাদার দোহাই দিয়ে কোটি টাকার ঘরে পৌঁছে দেওয়া হয়েছে গরুর দাম। বাদ যায়নি ছাগলও। ১৫ লাখ টাকায় বিক্রি হয়েছে একটি ছাগল। 

প্রতিষ্ঠান প্রধানের সাম্প্রতিক কথাবার্তা ও গরুর দাম নিয়ে সৃষ্টি হয়েছে সমালোচনা। এরইমধ্যে সাদিক এগ্রোকে বয়কটের ডাকও দেওয়া হয়েছে। 

ঘটনার সূত্রপাত কোটি টাকা মূল্যের গরু নিয়ে। মার্কিন প্রজাতির এক গরুকে বংশ মর্যাদায় এগিয়ে রেখে তার দাম হাঁকা হয়েছে এক কোটি টাকা। গরুর গলায় দেওয়া হয়েছে সোনার চেইন। গরু কিনলে ক্রেতা পাবেন সেই চেইনটি। কোরবানির বাজারে এ ধরণের ঘটনা একেবারেই বিরল।

আরো পড়ুন: শাহজালালে দুই কেজি স্বর্ণসহ যাত্রী আটক

উচ্চ বংশের গরু বলে দাম বেশি, বিক্রেতার এমন মন্তব্যের কড়া সমালোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

এরপর সাদিক এগ্রো সামনে নিয়ে আসে একটি ছাগল। দেশের সবচেয়ে বড় আকারের ছাগল আখ্যা দিয়ে সেটার দাম হাঁকা হয় ১৫ লাখ টাকা। রাজধানীর ধানমণ্ডি এলাকার একজন ক্রেতা সে দামেই ছাগলটি কিনে নেন। এনিয়েও হয় সমালোচনা।

এসি/

‘সাদিক এগ্রো’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250