শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

সিনেমা হলে পপকর্ন বিক্রি করতেন, এখন ৮০ লাখ ডলারের মালিক এই নায়ক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠেছেন এই অভিনেতা। একসময় অর্থের জন্য তাকে কষ্ট করতে হয়েছে। ছিল ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। জীবন চালাতে সিনেমা হলেও পপকর্ন বিক্রির মতো কাজ করেছেন। এই হলিউড অভিনেতা নাম সেবাস্তিয়ান স্ট্যান। আজ ১৩ই আগস্ট তার জন্মদিন।

তার জন্ম রোমানিয়ায়। মাত্র ৮ বছর বয়স থেকে তিনি জন্মস্থান ছেড়ে ইউরোপে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকেন। অস্ট্রিয়ার ভিয়েনা থেকে চলে আসেন আমেরিকায়। ২০০২ সাল থেকে তিনি আমেরিকার নাগরিক।

আমেরিকায় এসে অর্থসংকটে পড়ে যান। রাস্তায় ঘুরে ঘুরে একটির সঙ্গে আরেকটি ফ্রি—এমন কুপন তথা মার্কেটিংসহ নানা কাজ করতে থাকেন। পরে একসময় নিউইয়র্কের একটি সিনেমা হলে পপকর্ন বিক্রি করতেন এই অভিনেতা।

সিনেমার প্রতি তার শৈশব থেকেই ভালোবাসা ছিল। আমেরিকায় আসার পর অর্থের জন্য মিউজিক ভিডিও ও কিছু সিনেমায় ছোট ছোট চরিত্রে অভিনয় করে সামান্য অর্থ পেতেন। সেগুলোই তাকে প্রশংসা এনে দেয়। ডাক এনে দেয় পরবর্তী কাজে।

তিনি খুবই স্বাস্থ্যসচেতন, স্বাস্থকর জীবন যাপন করেন। একসময় অডিশনের আগে চাপ কমাতে সিগারেট ফুঁকতেন। বর্তমানে তিনি সিগারেট ছেড়ে মেডিটেশন করেন।

ক্যারিয়ার নিয়ে একসময় ভয়ানক হতাশা ও অর্থকষ্টে ছিলেন। অভিনয় করে তেমন পারিশ্রমিকও পেতেন না। এই হতাশার মধ্যেই তিনি ‘হট টাব টাইম মেশিন’ সিনেমার আয় থেকে হঠাৎ করেই ৬৫ হাজার ডলার লভ্যাংশ পান। এ অর্থই তাকে অভিনয়ে নিয়মিত করে তোলে। বদলে দেয় তার ক্যারিয়ার।

তারকাখ্যাতির পরও তিনি স্বাভাবিক জীবন যাপন করেন। তিনি খুবই মিতব্যয়ী। ৮০ লাখ ডলারের মালিক হলেও তিনি প্রয়োজন ছাড়া তেমন কোনো খরচ করেন না। তাঁর জন্ম ১৯৮২ সালে। 

তারকাখ্যাতির পরও তিনি স্বাভাবিক জীবন যাপন করেন। তিনি খুবই মিতব্যয়ী। ৮০ লাখ ডলারের মালিক হলেও তিনি প্রয়োজন ছাড়া তেমন কোনো খরচ করেন না। তার জন্ম ১৯৮২ সালে।

জে.এস/

হলিউড অভিনেতা সেবাস্তিয়ান স্ট্যান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250