রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত *** আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন *** হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৫ পূর্বাহ্ন, ১৪ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

আজ সোমবার সূর্যোদয়ের পর রাজধানীর রমনার বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ ১৪৩২-এর অনুষ্ঠান। এবার বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা ‘আমার মুক্তি আলোয় আলোয়’। আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয়েছে আজকের অনুষ্ঠান।

রমনার বটমূলে পূর্ব-পশ্চিমে অর্ধবৃত্তাকারে ৭২ ফুট লম্বা ও ৩০ ফুট প্রস্থের মঞ্চে হচ্ছে এ আয়োজন। ছায়ানটের পক্ষে আগেই সংবাদ সম্মেলন করে বলা হয়েছিল, এবার মোট ২৪টি পরিবেশনা হবে। এর মধ্যে ৯টি সম্মেলক গান, ১২টি একক কণ্ঠের গান ও ৩টি পাঠ থাকবে। নববর্ষের কথন পাঠ করবেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী। শেষ হবে জাতীয় সংগীত দিয়ে।

এবারের আয়োজনে পুরুষ শিল্পীদের পোশাক মেরুন রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা। নারীদের মেরুন পাড়ের অফ হোয়াইট শাড়ি। এ মেরুন রঙের সঙ্গেই মানানসই রং করা হয়েছে মঞ্চের। প্রতিবছর মঞ্চের আকৃতি একই রকম থাকে, শুধু শিল্পীদের পোশাকের রঙের সঙ্গে মানিয়ে মঞ্চে রঙের পরিবর্তন করা হয়। গতবারের রং ছিল হালকা সবুজ।  

বাংলা বর্ষবরণের এ আয়োজন সরাসরি সম্প্রসার করা হচ্ছে ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও এ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে।

এইচ.এস/

বর্ষবরণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250