রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

শিম–আলু দিয়ে পুঁটি মাছের মজাদার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ছোট মাছ খেতে অনেকেই পছন্দ করে। তবে যদি হয় পুটি মাছ তাহলে তো কথাই নেই। ভাজা থেকে শুরু করে ঝোল অনেকভাবেই পুঁটি মাছ খেতে ভালো লাগে। তবে শীতের এ সময় গরম ভাতের সাথে খেতে পারেন শিম–আলু দিয়ে পুঁটি মাছের তরকারি। এটি খেতে খুবই মজাদার হয়। রইলো রেসিপি-

উপকরণ : পুঁটি মাছ ৩০০ গ্রাম, হলুদগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, রসুনকুচি ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ টেবিল চামচ, মাঝারি আলু ২টা, শিম আধা কেজি, টমেটো ১টি, কাঁচা মরিচ ২টি, জিরাগুঁড়া ১ চা-চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, পানি পরিমাণমতো।

প্রণালি : অল্প হলুদ, লবণে পুঁটি মাছ মেখে তেলে ভেজে রাখুন। ভাজা তেলে পেঁয়াজ, রসুন, মরিচগুঁড়া, লবণ, বাকি হলুদগুঁড়া আর সামান্য পানি দিয়ে কষান। টুকরা করা আলু ও শিম দিয়ে দিন।

কয়েক মিনিট নেড়ে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। ভাজা পুঁটি মাছ, টমেটো, কাঁচা মরিচ দিয়ে দিন। ১০ মিনিট পর জিরাগুঁড়া আর ধনেপাতাকুচি দিয়ে চুলা বন্ধ করে দিন।

এস/কেবি


শিম–আলুতে পুঁটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250