শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

ম্যাজিস্ট্রেট দেখেই ৬০০ টাকার তরমুজ হয়ে গেলো ১৫০ টাকা

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১০:৩৬ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৪

#

ভোক্তার কাছে একটি তরমুজ বিক্রি করছেন ৫০০ থেকে ৬০০ টাকায় ঠিক তখনই ম্যাজিস্ট্রেট দেখে বিক্রেতারা সেই তরমুজের দাম নামিয়ে আনেন ১৫০ টাকায় ।

শনিবার (১৬ই মার্চ) নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দামের চিত্রটি সম্পূর্ণ উল্টে যায়। ঘটনাটি ঘঠেছে উপজেলার গোপালদী বাজারে।

বাজার নিয়ন্ত্রণে আড়াইহাজার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে বিকেল ৪টা পর্যন্ত।

সরেজমিনে দেখা যায়, রমজান মাসে কয়েকদিন যাবৎ তরমুজ ও ফলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য অস্বাভাবিক দামে বিক্রি করাায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় উপজেলা প্রশাসন। ম্যাজিস্ট্রেটের অভিযান দেখে ব্যবসায়ীরা কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমে বিক্রি করা শুরু করেন। দোকানে ৫শ থেকে ৬শ টাকায় বিক্রি করা তরমুজ অভিযানের সময় দুপুরে ১৫০ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা।

অপরদিকে লেবুর হালি প্রতি ২০ টাকা কমে বিক্রি করতে দেখা যায়। বড় লেবু ১২০ টাকার পরিবর্তে ১০০ টাকা আর ছোট লেবুর প্রতি হালি ৬০ টাকা বিক্রি করেছেন তারা। এমনকি ৯০ টাকার সবজি ৭০ টাকায় বিক্রি করতেও দেখা গেছে। এ সময় ম্যাজিস্ট্রেট দেখে অনেক বিক্রেতারা দোকান রেখে পালিয়ে যান।

ওআ/

তরমুজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250