সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

পেঁয়াজ ও সবজির দামে স্বস্তি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

সপ্তাহ ব্যবধানে রাজধানীতে কমেছে সবজি ও পেয়াজের দাম। শুক্রবার (১৬ই ফেব্রুয়ারি) রাজধানীর তালতলা ও শেওড়াপাড়া বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজারগুলোতে শীতকালীন সব ধরনের সবজির দাম কিছুটা কমেছে। সেখানে বাজারগুলোতে প্রতি কেজি মুলা ৪০ টাকা, শিম ৫০ থেকে ৭০ টাকা, ফুলকপি প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা, বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা, পাকা টমেটোর কেজি প্রকারভেদে ৪০ থেকে ৬০ টাকা, কাঁচা টমেটো ৩০ টাকা, কচুরমুখী ১০০ টাকা ও গাজর ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।  

আরো পড়ুন: রমজানে সুলভ মূল্যে মিলবে দুধ, মাংস, ডিম 

শুক্রবার এসব বাজারে বেগুনের কেজি ৬০ থেকে ৮০ টাকা, করলা ৮০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, বরবটি ১২০ টাকায়, খিরা ৫০ থেকে ৬০ টাকা, শসা ৭০ টাকা, লাউ প্রতিটি ৮০ থেকে ১০০ টাকা, পেঁপের কেজি ৪০ টাকা, লেবুর হালি ৩০ থেকে ৪০ টাকা, ধনে পাতার কেজি ১০০ থেকে ১২০ টাকা বিক্রি হচ্ছে ।

এছাড়া কলার হালি ৩০ টাকা, জালি কুমড়া প্রতিটি ৫০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকা, পেঁয়াজের কলি ৫০ টাকা ও কাঁচা মরিচ ৬০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল শাক ১৫ টাকা, লাউ শাক ৪০ টাকা, মুলা শাক ১৫ টাকা, পালং শাক ১০ থেকে ১৫ টাকা, কলমি শাক ১০ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা গেছে।

রাজধানীর তালতলা ও শেওড়াপাড়া বাজারে দেশি পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে দেশি পেঁয়াজ ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

পুরোনো দেশি পেঁয়াজ ১৩০ টাকা এবং ইন্ডিয়ান পেঁয়াজ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  

এইচআ/  আই.কে.জে

ঢাকা দাম পেয়াজ-সবজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250