শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

ফের আলোচনায় ইয়াশ-তটিনী

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৭ পূর্বাহ্ন, ১০ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

কিছুদিন আগে ‘ভালো থেকো’ নাটকে অভিনয় করে দর্শক-প্রশংসা কুড়িয়েছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। সেই নাটকের রেশ কাটতে না কাটতেই এই তারকা জুটি দর্শক-মনোযোগ কেড়ে নিতে শুরু করেছেন ‘শালিক বালিকা’ নাটকের মাধ্যমে। 

মাছরাঙা টেলিভিশনের ১৪ বছর পূর্তির আয়োজন হিসেবে ‘শালিক বালিকা’ নাটক নির্মাণ করেছেন পরিচালক মাহমুদ মাহিন। কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজেই।

অভিনেতা ইয়াশ রোহান বলেন, অভিনয় ক্যারিয়ারে তটিনীর সঙ্গে সর্বাধিক নাটকে জুটি বাঁধার সুযোগ হয়েছে শুধু দর্শকের কারণে। শুরু থেকেই তারা আমাদের জুটিকে পছন্দ করছেন এবং নতুন গল্পে প্রত্যাশার কথা জানিয়ে আসছেন। যে কারণে নির্মাতারাও আমাদের নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন। পর্দায় তুলে ধরছেন নানা ধরনের গল্প ও চরিত্র। সে কারণে ভালোবাসার নতুন গল্প নিয়ে নির্মিত ‘শাকিল বালিকা’ নাটকে আবার তটিনীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা। নাটকটি দর্শকপ্রত্যাশা পূরণ করছে জেনে কাজের সার্থকতা পাচ্ছি।

‘শালিক বালিকা’ নাটকে ইয়াশ-তটিনী জুটির পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজম খান, আশরাফ টুলু, নাঈমা নিশো, নাজিরী সাগর, সাব্বির আহমেদ প্রমুখ।

টেলিভিশনের প্রচারের পর সম্প্রতি সুলতান এন্টারনেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়েছে। প্রকাশের পরপরই নাটকটি ফের দর্শকের মাঝে সাড়া ফেলছে। অনিন্দ্য অভিনয়ের সুবাদে প্রশংসাও কুড়াতে শুরু করেছেন ইয়াশ-তটিনী জুটি।

জে.এস/

নাটক ইয়াশ রোহান তানজিম সাইয়ারা তটিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250