শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন *** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

২৬ লাখ মিটার নিষিদ্ধ জাল-মাছসহ আটক ৪২

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৬ অপরাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

নিরাপত্তা নিশ্চিতে দেশব্যাপী নৌপথে অভিযান পরিচালনা করছে নৌ পুলিশ। গত ২৪ ঘণ্টা ধরে চলমান অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধঘোষিত অবৈধ জাল, মাছ এবং মাছের পোনা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে ৪২ জনকে।

বুধবার (১৭ই এপ্রিল) বিকেলে নৌ পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট ২৯শে মে

তিনি গণমাধ্যমকে জানান, বিভিন্ন অভিযানে এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মোট এক কোটি ২৬ লাখ ৬১ হাজার ৬শ ৪০ মিটার অবৈধ জাল, ২ হাজার ২০ কেজি মাছ এবং ১ লাখ ১২ হাজার ৫০০টি বিভিন্ন প্রজাতির বাগদা রেনু পোনা জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয়েছে ৪২ জনকে। এছাড়া অভিযানে মোট ১১টি নৌকা এবং বৈধ কাগজপত্রবিহীন ৫টি বাল্কহেড আটক করা হয়।

পুলিশ সুপার আরো জানান, জব্দ করা অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এতিমখানায় বিতরণ করা হয়েছে মাছ এবং পানিতে অবমুক্ত করা হয়েছে মাছের রেনু পোনা।

এইচআ/ 

আটক নিষিদ্ধ জাল-মাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250