মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বন্যার্তদের সহায়তায় ব্র্যাককে ১ কোটি ২০ লাখ টাকা দিলো টিকটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সুখবর)

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা ও পুনর্বাসনের জন্য ব্র্যাককে ১ কোটি ২০ লাখ টাকা (১ লাখ ইউএস ডলার) দিয়েছে টিকটক। এই অর্থ দিয়ে ব্র্যাক বন্যাদুর্গতদের নগদ সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ল্যাট্রিন, নিরাপদ পানির উৎস এবং প্রয়োজনীয় অবকাঠামো মেরামতে সহায়তা করবে। এ ছাড়া জরুরি স্বাস্থ্যসেবা ও পুষ্টি, জীবিকা পুনরুদ্ধার, বাড়িঘর মেরামত, কৃষি উপকরণ এবং পশুখাদ্যসহ কৃষি উপকরণ কেনায় সহায়তা করা হবে।

শুক্রবার (১৩ই সেপ্টেম্বর) ব্র্যাকের এইচসিএমপি অ্যান্ড এক্সটারনাল কমিউনিকেশনস বিভাগের হেড মামুনুল হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

পাশাপাশি জলবায়ু সহনশীল ব্যবসার উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের জন্য আরও ৬ কোটি টাকা (৫ লাখ ইউএস ডলার) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে টিকটক, যেখানে নারী এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা বিশেষ অগ্রাধিকার পাবেন। এ সহায়তার আওতায় প্রশিক্ষণের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের পরিবেশগতভাবে টেকসই ব্যবসা পরিচালনা এবং পরিবেশবান্ধব সুযোগগুলো কাজে লাগাতে প্রশিক্ষিত করা হবে। এ ছাড়া তরুণদের জলবায়ু সহনশীল ব্যবসা পরিচালনার বিষয়ে সচেতন করে তুলতে টিকটক প্ল্যাটফরমে ভিডিও কনটেন্ট তৈরি করা হবে।

দক্ষিণ এশিয়ায় টিকটকের পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন্সের প্রধান ফেরদৌস মোত্তাকিন বলেন, ‘আমরা সংকটকালে এবং অন্যান্য ক্ষেত্রেও বাংলাদেশের মানুষকে সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ। ব্র্যাকের সঙ্গে এ যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা তাৎক্ষণিকভাবে বন্যার্তদের প্রয়োজনীয় সহায়তা দিতে পারছি। পাশাপাশি জলবায়ু-সহনশীল তরুণ উদ্যোক্তাদের ক্ষমতায়নের মাধ্যমে ভবিষ্যতের জন্য বিনিয়োগের সুযোগ পেয়েছি। এই চ্যালেঞ্জগুলোতে যারা সবচেয়ে বেশি ক্ষতির শিকার তাদের জন্য টেকসই, সুন্দর ভবিষ্যৎ গড়তে আমরা একসঙ্গে কাজ করছি।’

টিকটকের কাছ থেকে পাওয়া এই অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দীর্ঘমেয়াদি সহায়তা নিশ্চিত করবে।

বন্যায় আক্রান্ত মানুষের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনসহ জরুরি সহায়তায় ব্র্যাক ইতোমধ্যে ৮ কোটি টাকা (নিজস্ব তহবিল থেকে ৩ কোটি টাকা এবং স্টাফদের একদিনের বেতন থেকে ৫ কোটি টাকা) বরাদ্দ করেছে। ব্র্যাক ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত প্রায় ১ লাখ ১৭ হাজার পরিবারকে (১১ সেপ্টেম্বর পর্যন্ত) খাদ্য, নিরাপদ পানি এবং প্রয়োজনীয় ওষুধসহ জরুরি ত্রাণ পৌঁছে দিয়েছে। দুর্গতদের সহায়তায় ব্র্যাকের প্রায় ৫ হাজার কর্মী মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে চলেছেন। মারাত্মক ক্ষতিগ্রস্ত এবং দুর্গম এলাকাগুলোতে ব্র্যাককর্মীরা মানুষের কাছে সহায়তা পৌঁছে দিচ্ছেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও পুনর্গঠনের কাজে বাংলাদেশ সরকার এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই দুর্যোগের শুরু থেকেই মাঠে আছে ব্র্যাক। টিকটকের সঙ্গে এই যৌথ উদ্যোগটি দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বকে তুলে ধরে এবং বাংলাদেশের বন্যাদুর্গত মানুষের সহায়তায় ব্র্যাক এবং টিকটকের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে।

ওআ/ আই.কে.জে/

টিকটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250