বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

পাকিস্তানে শিক্ষার্থীদের পড়ানো হবে সংস্কৃত, গীতা ও মহাভারত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৫

#

প্রতীকী ছবি

দেশভাগের প্রায় আট দশক পর পাকিস্তানের শ্রেণিকক্ষে ফিরছে প্রাচীন ভাষা সংস্কৃত। প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (লুমস) চার ক্রেডিটের একটি সংস্কৃত কোর্স চালু করেছে, যা শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। খবর এনডিটিভির।

এনডিটিভি জানিয়েছে, তিন মাসের একটি সাপ্তাহিক কর্মশালার মাধ্যমে এই উদ্যোগের সূচনা হয়। এতে লুমস কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া পাওয়ার পর সেটিকে পূর্ণাঙ্গ কোর্সে রূপ দেওয়া হয়। কোর্সের অংশ হিসেবে শিক্ষার্থীদের মহাভারতভিত্তিক জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকের থিম সং ‘হ্যায় কথা সংগ্রাম কি’-এর উর্দু রূপের সঙ্গেও পরিচয় করানো হচ্ছে।

লুমসের গুরমানি সেন্টারের পরিচালক ড. আলী উসমান কাসমি বলেন, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে সংস্কৃতের বিশাল কিন্তু অবহেলিত সংগ্রহ রয়েছে। ১৯৩০-এর দশকে গবেষক জেসিআর উলনার এই পাণ্ডুলিপিগুলোর একটি ক্যাটালগ তৈরি করেছিলেন। তবে ১৯৪৭ সালের পর থেকে পাকিস্তানের কোনো গবেষক এই সংগ্রহ নিয়ে কাজ করেননি। বিদেশি গবেষকেরাই মূলত এগুলো ব্যবহার করছেন। দেশীয় গবেষকদের প্রশিক্ষণ দেওয়া গেলে এই পরিস্থিতির পরিবর্তন হবে।

বিশ্ববিদ্যালয়টি ভবিষ্যতে মহাভারত ও ভগবদ্গীতা বিষয়ক আলাদা কোর্স চালুর পরিকল্পনাও করছে। ড. কাসমির আশা করছেন, আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে পাকিস্তানেই গীতা ও মহাভারতের বিশেষজ্ঞ গবেষক তৈরি হবে।

পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250