সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

‘উপজেলা নির্বাচন আরও ভালোভাবে অনুষ্ঠিত হবে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০১ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘সামনের উপজেলা নির্বাচন আরও ভালোভাবে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান।

শুক্রবার (১৬ই ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাঘারপাড়ায় তিনি এ কথা বলেন।  

উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে উপজেলার মির্জাপুর মহিলা আদর্শ ডিগ্রি কলেজ মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, আগামি মে মাসে চার ধাপে উপজেলা নির্বাচন হবে। আপনারা জানেন যে জনপ্রতিনিধিরা জনগনের কাছে যাওয়া শুরু করেছে। ভোট চাওয়া শুরু করেছে তারা। 

নির্বাচন কমিশনার আরও বলেন, আমরা যে নির্বাচন উপহার দিলাম - আমি জানি না কতটুকু আমরা সফল হয়েছি, আপনার বলতে পারবেন। আমাদের চেষ্টার কমতি ছিল না। নির্বাচন কমিশন সব সময় দৃঢ়ভাবে কাজ করছে। আমাদের আন্তরিকতার ঘাটতি ছিল না।

আরও পড়ুন: জানা গেলো ৪৮১ উপজেলায় ভোটের তারিখ

উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শাহিন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, যশোর জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান, বাঘারপাড়া থানার ওসি শাহাদত হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদা আফরোজ, পৌর সভার মেয়র কামরুজ্জামান প্রমুখ। 

এসকে/ 

নির্বাচন কমিশনার উপজেলা নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250