রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ

রাজধানীতে শনিবার শুরু হচ্ছে পাহাড়ি ফল মেলা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে সপ্তাহব্যাপী পাহাড়ি ফল মেলার আয়োজন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সপ্তাহব্যাপী ‘পাহাড়ি ফল মেলা-২০২৪’ এর আয়োজন করা হয়েছে। 

শনিবার (৬ই জুলাই) সকাল ১১.০০টায় সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি প্রধান অতিথি হিসেবে ‘পাহাড়ি ফল মেলা-২০২৪’ উদ্বোধন করবেন। 

৬-১২ই জুলাই প্রতিদিন সকাল ১০.৩০ -রাত ০৮.০০ টা পর্যন্ত একটানা ৭ দিন চলবে মেলা। মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

‘পাহাড়ি ফল মেলা’ উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব নাহিদ ইজাহার খান, প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। 

এইচআ/ 

রাজধানী পাহাড়ি ফল মেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250