মঙ্গলবার, ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** আওয়ামী লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন: জামায়াত আমির *** সরকারি আহ্বানের পর যুক্তরাজ্যে হঠাৎ রেডিও কেনার হিড়িক কেন *** বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারত *** ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বুধবার দুপুরে অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে *** ৫ ঘণ্টায় ৫৩ বছরের রেকর্ড ভাঙলেন ইসরায়েলি ভোটাররা *** এইচএসসি-সমমানের ফল প্রকাশের তারিখ পিছিয়ে ৩১ অক্টোবর *** যিশুর সঙ্গলাভের আশায় উপবাসের নির্দেশ, ১৯১ শিশুর মৃত্যুতে দোষী সাব্যস্ত খ্রিষ্টান ধর্মগুরু *** উগান্ডায় ১৫ বছরে ৩৮ জনকে হত্যা করে খেয়ে ফেলার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার *** পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণে সহায়তা করবে চীন: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণে সহায়তা করবে চীন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৫ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

#

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। ছবি: বিজ্ঞপ্তি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়ানো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার। আগামী দিনগুলোতে দুই দেশের সুসম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে পুলিশের প্রযুক্তিগত আধুনিকায়ন, প্রশিক্ষণ এবং সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে চীন সরকারের সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ড. লিউ ইউইন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ ঢাকায় চীনা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250