বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

মালয়েশিয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা, কথা হতে পারে সন্দেহভাজন জঙ্গিদের নিয়ে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৫

#

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে আগামী বুধবার (৯ই জুলাই) মালয়েশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। দুইদিনের এ সফরে এআরএফের কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি সেখানে জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক বাংলাদেশের কিছু কর্মীর বিষয়েও দেশটির সরকারের সঙ্গে তিনি কথা বলতে পারেন।

তৌহিদ হোসেন আজ সোমবার (৭ই জুলাই) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। মালয়েশিয়ার সরকার উগ্রপন্থা অবলম্বন ও জঙ্গি কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে এক অভিযানে সম্প্রতি ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করে। এর মধ্যে তিনজনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

কুয়ালালামপুরে ৮ই থেকে ১১ই জুলাই এআরএফ কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচিতে যোগ দিতে উপদেষ্টার আগামী বুধবার ঢাকা ত্যাগের কথা রয়েছে। মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে সেখানকার সরকারের সঙ্গে কথা হবে কী না—জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘যদি সুযোগ থাকে, কথা বলব।’

উপদেষ্টা বলেন, ‘যদি কারও জঙ্গিসংশ্লিষ্টতা থাকে, আমরা (বাংলাদেশ) মালয়েশিয়া সরকারকে সহযোগিতা করব। তবে যে তিনজনকে ফেরত পাঠানো হয়েছে, তাদের ভিন্ন কারণে ফেরত পাঠানো হয়েছে—এমন দাবি করে উপদেষ্টা বলেন, তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করার মতো কিছু কারণে ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার বিস্তারিত জানতে চেয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250