বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

মাকে হত্যা করে লাশ রাখেন ডিপ ফ্রিজে, ছেলে গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়া এলাকায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যেখানে তারই ছেলে সাদ বিন আজিজুর রহমান (১৯) মা উম্মে সালমা খাতুন (৫০)কে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখেন। পরে, ঘটনাটি ডাকাতির ঘটনা হিসেবে সাজানোর জন্য আলমারিতে কুড়াল দিয়ে কোপ মারেন এবং বাসার গেইটে তালা দিয়ে পালিয়ে যান। তবে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা তদন্ত শুরু করে হত্যার রহস্য উদঘাটন করেন এবং সোমবার রাতে সাদকে গ্রেফতার করেন।

র‌্যাব জানায়, সাদ এবং তার মা উম্মে সালমার মধ্যে দীর্ঘদিন ধরে টাকা নিয়ে বিরোধ চলছিল। প্রায় প্রতিদিনই ৫০০, এক হাজার টাকা হারিয়ে যাওয়ার কারণে মা ছেলের মধ্যে ঝগড়া হতো। সাদ মায়ের কাছে হাত খরচের টাকা চেয়ে বারবার উত্তপ্ত হতো, যা একসময় মারাত্মক পরিণতির দিকে এগিয়ে যায়। ১০ই নভেম্বর সকালে, আবারও টাকা নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। রেগে গিয়ে, সাদ সকালের নাস্তা না করে মায়ের ওপর আক্রমণ করেন এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করেন।

হত্যার পর, সাদ তার মায়ের লাশ ডিপ ফ্রিজে রেখে ঘটনাটি সাজানোর পরিকল্পনা করেন। বাসার আলমারিতে কুড়াল দিয়ে কোপ মেরে, গেইটের তালা লাগিয়ে বাইরে চলে যান। কিছুক্ষণ পর, তিনি ফোন করে তার বাবা আজিজুর রহমানকে জানান যে, মাকে বাসায় পাওয়া যাচ্ছে না।

আজিজুর রহমান বাসায় ফিরে এসে খোঁজাখোঁজি শুরু করেন, কিন্তু মাকে না পেয়ে শ্বশুরবাড়ি ও প্রতিবেশীদের খবর দেন। সাদ সু-কৌশলে তার বাবা এবং দুই মামাকে ছাদসহ ঘরের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে নির্দেশ দেন। এক পর্যায়ে, সাদ নিজেই ডিপ ফ্রিজের ঢাকনা খুলে মায়ের লাশ বের করেন এবং সবার সামনে দাবি করেন যে, ডাকাতরা ঘরের ভেতরে এসে হত্যাকাণ্ড ঘটিয়েছে।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান গণমাধ্যমকে জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং তদন্তে সাদ বিন আজিজুর রহমানের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়। সোমবার রাতে, কাহালু থানার আগোবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর, সাদ তার মায়ের হত্যার কথা স্বীকার করেছে এবং জানিয়েছে যে, টাকা নিয়ে বিরোধের কারণে সে রাগে এবং ক্ষোভে মাকে হত্যা করে।

এ ঘটনার পর পুরো এলাকা স্তম্ভিত। নিহত উম্মে সালমা খাতুন ছিলেন দুপচাঁচিয়া দারুসসুন্নাহ কামিল মাদরাসার উপাধ্যক্ষ আজিজুর রহমানের স্ত্রী। তাদের বড় ছেলে ও মেয়ে ঢাকায় বসবাস করলেও সাদ তার বাবা-মায়ের সাথে বাস করছিলেন। এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে, কারণ এমন এক মর্মান্তিক ঘটনার পেছনে একটি সন্তান জড়িত।

এখন সাদ বিন আজিজুর রহমানকে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশ ও র‌্যাব আরও তদন্ত অব্যাহত রেখেছে, এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তারা কাজ করছে।

ওআ/কেবি

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250