শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে *** অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির *** মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি *** ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা চূড়ান্ত, ঘোষণা বাকি *** আগেই ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া জাফরুল্লাহ চৌধুরীর নাম আবার *** আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী

‘প্রতিযোগিতামূলক রাজনীতি ফিরিয়ে আনতে হবে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা তৈরি করতে হলে উদ্যোক্তা এবং সৎ প্রতিষ্ঠান দরকার বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। 

তিনি বলেন, টেকসই অর্থনীতির জন্য প্রতিযোগিতামূলক অর্থনীতি ও প্রতিযোগিতামূলক রাজনীতি ফিরিয়ে আনতে হবে। নতুন বাংলাদেশের অগ্রযাত্রা একটা টেকসই অর্থনীতি গড়ে তোলার মধ্যে নিহিত রয়েছে।

মঙ্গলবার (১১ই মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় এসডিজি প্রতিবেদন ও ব্যক্তি খাতের উদ্যোক্তাদের ভাবনা শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এ কথাগুলো বলেন সিপিডির সম্মাননীয় ফেলো ও সিটিজেনস প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। 

অনুষ্ঠানটির আয়োজন করে সিপিডি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান।

অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বিগত সময়ে যত ব্যবসায়ী সংগঠন ছিল, তারা দায়িত্ব ঠিকভাবে পালন করেনি। তখন দেশের ভেতরে নির্বাচন হয়নি, এই প্রতিষ্ঠানগুলোর মধ্যেও নির্বাচন হয়নি। যেখানে নির্বাচন নেই, প্রতিযোগিতা নেই, সেখানে আমরা টেকসই উন্নয়ন করব—এটা তো হবে না।’ 

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে যারা ছিলেন, তারা একই সঙ্গে দুর্নীতি করেছেন, আবার টেকসই উন্নয়নের কথাও বলেছেন। এটা অনেকটা ফাঁকা বুলির মতো।

অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে আগের চেয়ে অনেক বেশি টেকসই উন্নয়নের ধারণার প্রসার ঘটেছে এবং গভীরতাও বেড়েছে। এ অর্জন বেসরকারি খাতের অর্জন। তবে এ অর্জন সব সময় সঠিকভাবে মূল্যায়িত হয় না, এটাও ঠিক।

এইচ.এস/

দেবপ্রিয় ভট্টাচার্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250