মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার *** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ

বিএনপির সঙ্গে ‘ঝামেলা’ চলছে মান্নার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৭ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘বিএনপি আমাদের সঙ্গে বসেনি। তারা তাদের মতো প্রার্থী ঘোষণা করেছে। এটা নিয়ে অনেক ঝামেলা চলছে।’

বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও গণতন্ত্রের সংগ্রাম’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন মান্না। আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।

উল্লেখ্য, সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপি এবার জোটবদ্ধ নির্বাচনে যাবে, নাকি সমমনাদের সঙ্গে আসনভিত্তিক সমঝোতা করবে, তা এখনো পরিষ্কার নয়। তবে বেশ কিছু আসনে তারা এখনো প্রার্থী ঘোষণা করেনি। জোট বা সমঝোতা যেটাই হোক, সমমনা দলগুলোকে কিছু আসন ছেড়ে দেবে বিএনপি।

নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ের আগে প্রার্থিতা চূড়ান্ত করা হবে। তবে সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে দলটির সম্ভাব্য প্রার্থীদের জনসংযোগ কিছুটা স্তিমিত হয়ে পড়েছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হলে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান হওয়া নিয়ে শঙ্কা তৈরি হতে পারে বলে মনে করেছেন মাহমুদুর রহমান মান্না। তবে নির্বাচন ছাড়া বিকল্প নেই বলে তিনি জোরের সঙ্গে বলেন।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, সময়টা খুব ভালো নয়, বেশ জটিল। খালেদা জিয়া অসাধারণ জনপ্রিয় নেত্রী। সবাই তার জন্য দোয়া করছেন। কিন্তু তার অবস্থা যদি এমনই থাকে, বিএনপি আদৌ নির্বাচন করতে পারবে কি না, তা নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন।

নির্বাচন ছাড়া বিকল্প নেই বলে উল্লেখ করেন মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমি আপনাদেরই জিজ্ঞেস করছি, আপনারা কি মনে করেন নির্বাচন হবে? কিন্তু নির্বাচন ছাড়া কি কোনো বিকল্প আছে? নেই। তাহলে নির্বাচন হতেই হবে।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন মান্না। তার ভাষায়, এই সরকার ছলচাতুরী করে আবার ক্ষমতায় থাকার চেষ্টা করতে পারে। কিন্তু সে সুযোগ শেষ হয়ে গেছে। আন্তর্জাতিক মহলও এখন আর আগের মতো সরকারের পাশে নেই।

মাহমুদুর রহমান মান্না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250