বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা *** গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা *** ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল *** ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল

সাফজয়ী ফুটবল দলকে কোটি টাকা পুরস্কার দিলো ক্রীড়া মন্ত্রণালয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৭ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাফজয়ী বাঘিনীদের হাতে এক কোটি টাকার চেক তুলে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া।

বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশের মেয়েরা যখন ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে পৌঁছায় তখন তাদের হাতে উইনিং বোনাস হিসেবে কোটি টাকার এ চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ১ কোটি টাকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

নেপালের মাটিতে স্বাগতিকদের পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো নারীদের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশ দল। গতকাল বুধবার দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারও তারা এই নেপালকে পরাজিত করে শিরোপা জিতেছিল।

দেশে ফিরে আসার পর সাফজয়ী নারী দলকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে তাদের ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হয়।

ওআ/কেবি

সাফ চ্যাম্পিয়ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250