শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ *** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শাহরুখ আর সালমান আমার গডফাদার: রাখি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত কখন কী করেন, আর কখন কী বলেন, তা অনেক সময় নিজেও বুঝতে পারেন না। এ নিয়ে বিতর্ক যেন তার পিছু ছাড়ে না। একটা না একটা বিতর্ক সৃষ্টি করবেনই। যদিও এ মুহূর্তে মিউজিক ভিডিও ‘জারুয়াত’-এর প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। তবে শোনা যায়, খবরের শিরোনামে থাকার জন্য তিনি নাকি যে কোনো  পদক্ষেপ নিতে পারেন। 

সম্প্রতি অভিনেত্রী তামান্না ভাটিয়া ও নোরা ফাতেহিকে আক্রমণ করে বসেন। এবার গানের প্রমোশনে এক পডকাস্ট শোয়ে অতিথি হিসাবে এসেছিলেন রাখি সাওয়ান্ত। সেখানে অভিনেত্রী নিজেকে বলিউড ইন্ডাস্ট্রির কন্যা বলে উল্লেখ করেন। এর পাশাপাশি তিনি এও বলেন, আমার নিজের কেউ নেই। ফারহা খান তার সুগার মাম্মি। আর শাহরুখ ও সালমান খান তার গডফাদার।

সালমানকে গরিবদের মসিহা বলে অভিহিত করেন অভিনেত্রী। মায়ের ক্যানসারের চিকিৎসার জন্য ভাইজান নাকি টাকা দিয়েছিলেন রাখিকে। অভিনেত্রী বলেন, আমার কাজ ছিল না বলে আমাকে বিগ বস-এ যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন সালমান। মায়ের  চিকিৎসার জন্যও টাকা দিয়েছিলেন। 

তিনি বলেন, দীপাবলিতে ফারহা খান আমায় ওয়াশিং মেশিন থেকে শুরু করে ঘরের সব জিনিসপত্র দিয়েছে। ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ত বাড়িতে। দেয়ালের আস্তরণ খসে পড়তে শুরু করেছিল। ফারহা ম্যাম দায়িত্ব নিয়ে বাড়ির ভোলপাল্টে দিয়েছিলেন। অভিনেত্রী বলেন, ফারহা ম্যাম আমার বাড়ি আবার নতুনভাবে তৈরি করে দিয়েছেন। আমি ম্যামের কাছে চিরকৃতজ্ঞ। ওরা ছাড়া আমার আর কেউ নেই।

জে.এস/

রাখি সাওয়ান্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250